ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন গৌরীপুরে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধানের অপেক্ষায় পরিবার ময়মনসিংহের গৌরীপুরে মামলার জেরে পুকুরে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পৃথক দুই অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় আহত ৬

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুইটি অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ৬ জন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

আজ শনিবার (১৬ আগস্ট) ভোরে সিরাজদিখান উপজেলার নিমতলার কাছে ও শ্রীনগর উপজেলার ছনবাড়ি ব্রিজের ওপর এ দুটি ঘটনা ঘটে।

 প্রথম দুর্ঘটনাটি ঘটে সিরাজদিখান উপজেলার নিমতলার কাছে। হার্টের রোগী নিয়ে ঢাকামুখী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হলে এতে ৫ জন আহত হন।
 অল্প সময়ের ব্যবধানে শ্রীনগর উপজেলার ছনবাড়ি ব্রিজের ওপর মাওয়ামুখী আরেকটি অ্যাম্বুলেন্স দুর্ঘটনার কবলে পড়ে। ঢাকার একটি হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে ফরিদপুরের মধুখালী যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। পথে অজ্ঞাত একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ফরিদপুর ভাঙ্গার আবির (৩৫) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।
 
শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ‘অল্প সময়ের ব্যবধানে দুটি দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত

পৃথক দুই অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় আহত ৬

আপডেট সময় ১০:০৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫