ময়মনসিংহ , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেত্রকোণায় এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে ফলোআপ সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ ও আধুনিক পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: ত্রিশালে মতবিনিময় সভা কালাডাঙ্গা বটগাছ একটি প্রাচীন ও ঐতিহাসিক বটগাছ শেরপুরে সাংবাদিককে সাংবাদিককে, শেকলে বেঁধে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি নালিতাবাড়ী উপজেলা জামায়াতের নতুন কমিটি আমীর মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি আরিফ রব্বানী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবি: নালিতাবাড়ীতে চারজনের ১৪ বছর করে কারাদণ্ড ত্রিশালকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী পূর্বধলায় আওয়ামীলীগ ও ছাত্রলীগের ৪নেতা কর্মী গ্রেফতার নেত্রকোনায় ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় শিক্ষক সাগরের মৃত্যুদণ্ড প্রাথমিক শিক্ষার পাশাপাশি উপানুষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়নেও আগ্রহী এডিবি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চাঁদাবাজদের ঠাঁই বাংলাদেশে হবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেয়া হবে না। চাঁদাবাজদের ঠাঁই বাংলাদেশে হবে না।’ 

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেট পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

এদিন জাহাঙ্গীর আলম জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ নির্ধারণ করেছেন, কিন্তু কিছু কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রাজনীতির ব্যাপারে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, সেটার ওপরে আমাদের কারও কোনো কথা নেই। স্যার যে তারিখ বলেছেন, সেই তারিখে নির্বাচন হবে। যেই মাসে বলেছেন, ওই মাসেই নির্বাচন হবে। কে কী বললো-ওটা শোনার আমাদের দরকার নেই।’
সবজির দাম কিছুটা বাড়লেও বাজার স্বাভাবিক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রচুর বৃষ্টিপাতের কারণে শাক-সবজির দাম বৃদ্ধি পেয়েছে। প্রচুর আলু মজুত রয়েছে। পাইকারি থেকে খুচরা বাজারে আসতে আসতেই অনেক দাম বেড়ে যাচ্ছে। কিন্তু কৃকৃষকরা দাম পাচ্ছে না। মধ্যস্বত্বভোগীরা লাভ করছে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোণায় এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে ফলোআপ সভা অনুষ্ঠিত

চাঁদাবাজদের ঠাঁই বাংলাদেশে হবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০১:০৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫