ময়মনসিংহ , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‎ত্রিশালে ডোবা থেকে বৃদ্ধের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার, হত্যাকাণ্ডের আশঙ্কা ‎ নারীদের যাতায়াত সহজ করতে ১৪ রুটে চলবে মহিলা বাস সার্ভিস এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে জানিয়েছেন অর্থমন্ত্রী খেলাধুলার মাধ্যমেই নতুন নেতৃত্ব তৈরি হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ‎ ‎ত্রিশাল বাজারে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস’ লেনদেন ক্যাম্পেইন অনুষ্ঠিত চট্টগ্রামে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী মাছের ড্রামে মিলল ১ লাখ ৪০ হাজার ইয়াবা, পাচারকারীরা পলাতক শেরপুরের নকলা পৌরসভার সাবেক কাউন্সিলর (কমিশনার) ও কার্যক্রম নিষিদ্ধ পূর্বধলায় সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে বাসের নির্দেশনা প্রধানমন্ত্রীর
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নবজাতকের মৃত্যু অ্যাম্বুলেন্স আটকে : সবুজ দেওয়ান গ্রেপ্তার মূল হোতা

শরীয়তপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্স আটকে দেওয়ার ঘটনায় এক নবজাতকের মৃত্যুর পর মূল হোতা সবুজ দেওয়ানকে গ্রেপ্তার করেছে র‍্যাব ও পুলিশ। শনিবার (১৬ আগস্ট) ভোরে সদর উপজেলার বেড়া চিকন্দী এলাকায় যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সবুজ দেওয়ান (২৮) শরীয়তপুর সদর উপজেলার ধানুকা এলাকার বাসিন্দা এবং আবু তাহের দেওয়ানের ছেলে।

মামলার এজাহার, রোগীর স্বজন এবং পুলিশ সূত্রে জানা গেছে, ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের ছাতিয়ানী এলাকার নূর হোসেন সরদারের স্ত্রী রুমা বেগম গত বৃহস্পতিবার দুপুরে জেলার নিউ মেট্রো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি পুত্রসন্তান জন্ম দেন। তবে নবজাতক কিছুটা অসুস্থ থাকায় সেদিন রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেন তারা।

ঘটনার পরপরই শিশুটির বাবা পালং মডেল থানায় মামলা করেন। এরপর গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে র‍্যাব-৮ ও পুলিশের যৌথ দল সদর উপজেলার বেড়া চিকন্দী এলাকা থেকে মূল হোতা সবুজ দেওয়ানকে গ্রেপ্তার করে।

শিশুটির বাবা নূর হোসেন সরদার বলেন, আমরা চাই প্রশাসন এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিক। যাতে ভবিষ্যতে কেউ এমন নির্মম কাজ করার সাহস না পায়।

র‍্যাব-৮ এর কোম্পানি কমান্ডার ও পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, বিষয়টি জানার পরপরই আমরা তৎপর হই এবং গোপন সংবাদের ভিত্তিতে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করি। বাকি আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ত্রিশালে ডোবা থেকে বৃদ্ধের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার, হত্যাকাণ্ডের আশঙ্কা ‎

নবজাতকের মৃত্যু অ্যাম্বুলেন্স আটকে : সবুজ দেওয়ান গ্রেপ্তার মূল হোতা

আপডেট সময় ০১:৪১:৩০ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫