ময়মনসিংহ , শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইটবোঝাই হ্যান্ড ট্রাক্টরের ধাক্কায় পূর্বধলায় প্রাণহানি, আহত আরও দুইজন গৌরীপুরে পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত গৌরীপুরে মা ও শিশু কল্যাণ কেন্দ্র ১২ বছরেও পূর্ণাঙ্গ রূপ পাইনি মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে কুমিরের কান্না বন্ধ করুন বলেছেন আজাদ মজুমদার আব্বাস ভাইয়ের পরিপূর্ণ সুস্থতার জন্য সবাই দোয়া করবেন বললেন মির্জা ফখরুল বজ্রপাতে ২ জনের মৃত্যু নেত্রকোণায় আবারও কমলো ২১৫৮ টাকা স্বর্ণের ভরিতে যুক্তরাষ্ট্র খারগ দ্বীপে শক্তিশালী বোমা হামলা চালালো মধ্যপ্রাচ্য সংকট: মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট শনিবারেও বাতিল গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা সরকারের অঙ্গীকার বলেছেন তথ্যমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জরুরি নির্দেশনা মাদরাসা শিক্ষক-কর্মচারীদের জন্য, না মানলে ব্যবস্থা

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ৩২৮ বার পড়া হয়েছে

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধান ও শিক্ষক–কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। কোনো প্রয়োজনে অধিদপ্তরে এলে অবশ্যই ছুটি বা অনুমতিপত্র সঙ্গে আনতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবদুল মান্নান স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়েছে।

সব ধরনের কাজ প্রতিষ্ঠানপ্রধানের মাধ্যমে অনলাইন বা সরাসরি ডকেটে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে এমপিওভুক্তকরণ, বিশেষ বরাদ্দ, উচ্চতর স্কেল, পদোন্নতি, ডিজির প্রতিনিধি মনোনয়ন, এমপিও শিটে নাম, পদবি ও বিষয়, জন্মতারিখ সংশোধন, বকেয়া প্রদান, প্রশিক্ষণ মনোনয়ন, ইনডেক্স প্রদান ও ইনডেক্স কাটা সংক্রান্ত কাজ।

নির্দেশনা না মানলে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)’ এর ১৮.১ (খ) ও (গ) অনুচ্ছেদ অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।

এ নির্দেশনাকে অত্যন্ত জরুরি হিসেবে প্রজ্ঞাপনে উল্লেখ করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইটবোঝাই হ্যান্ড ট্রাক্টরের ধাক্কায় পূর্বধলায় প্রাণহানি, আহত আরও দুইজন

জরুরি নির্দেশনা মাদরাসা শিক্ষক-কর্মচারীদের জন্য, না মানলে ব্যবস্থা

আপডেট সময় ১১:৫৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫