ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্মবিরতি শেষে কাজে যোগ দিচ্ছেন ইন্টার্ন চিকিৎসকরা দুই পয়েন্ট থেকে ২১ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ পূর্বধলায় ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ​টাইগারদের বড় পরীক্ষা: আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ সাময়িক যুদ্ধবিরতি: ইসরায়েলের সঙ্গে হামলা বন্ধে একমত ইরান ভয়াবহ কম্পন ইরানে: আঘাত হানল ৫ মাত্রার ভূমিকম্প
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আসামি ছিনতাইয়ের ঘটনায় বিএনপি নেতা গ্রেফতার

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:১৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ৪১৫ বার পড়া হয়েছে

জামালপুরের মাদারগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেয়ার ঘটনায় আবু সাইদ (৩৫) নামে বিএনপির এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ আগস্ট) ভোরে চরপাকেরদহ ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। একইদিন আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।গ্রেফতার আবু সাইদ চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এবং স্থানীয় নুরুল ইসলামের ছেলে।

গত শনিবার (১৬ আগস্ট) রাতে মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ নাছির চিকু (২৫) নামে এক যুবককে ৩৩ পিস ইয়াবাসহ আটক করে। থানায় নেয়ার পথে চরপাকেরদহ ইউনিয়নের বাংলা বাজার এলাকায় তার আত্মীয়-স্বজন ও সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। এসময় তারা হাতকড়ার চাবি ছিনিয়ে নিয়ে নাছিরকে জোরপূর্বক ছিনিয়ে নেয়।

 এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়ে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।পরে মাদারগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসিব আল মাহফুজ বাদী হয়ে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা দায়ের করেন। এতে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০–৭০ জনকে আসামি করা হয়।চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার বলেন, ‘পুলিশের দায়িত্ব পালনে কেউ বাঁধা দিতে পারে না। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’
 
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, ‘গ্রেফতার বিএনপি নেতাকে আদালতে প্রেরণ করলে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার প্রধান আসামি নাছির চিকুসহ অন্যদের গ্রেফতারে অভিযান চলছে ‘

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক

আসামি ছিনতাইয়ের ঘটনায় বিএনপি নেতা গ্রেফতার

আপডেট সময় ১০:১৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫