ময়মনসিংহ , রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশের মানুষ এখন আর সহজ-সরল নেই বলেছেন মির্জা ফখরুল ময়মনসিংহের গৌরীপুরে শাওনের ফাঁসির দাবিতে তৌহিদী জনতা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ইরানের সঙ্গে দ্বন্দ্বে কি বড় কোনো ভুল করছেন ট্রাম্প? যমুনা সেতুতে আয়ের নতুন রেকর্ড, একদিনেই আদায় ৩ কোটি! ​দেশের ৪ অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ​যুক্তরাষ্ট্রে গণহারে ছাঁটাই: চরম অনিশ্চয়তায় হাজারো ভারতীয় আইটি কর্মী ইয়াবা কারবারে জড়িত পুলিশ সদস্যসহ আটক ২ চুরির অপবাদে গৃহবধূর বিষপানে মৃত্যু, শাশুড়ি গ্রেফতার বিশ্বমানের স্বাস্থ্যসেবায় ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন নেত্রকোনার মদনে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার-১
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কুয়েট শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:৪২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ৩৯৬ বার পড়া হয়েছে

প্রকৌশলী অধিকার আন্দোলনকারীদের পূর্ব ঘোষণা অনুযায়ী আজ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ক্লাস-পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা। এর আগে গতকাল বুধবার (২৭ আগস্ট) রাতে দেশের সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন প্রকৌশল অধিকার আন্দোলনের নেতারা।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে কুয়েটের বিভিন্ন বিভাগের শ্রেণিকক্ষ গুলো ফাঁকা পড়ে থাকতে দেখা যায়। আসেননি কোনো শিক্ষার্থী। শিক্ষার্থীরা জানান, ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিচারসহ তাদের সব দাবি মেনে না পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। 

ফয়সাল ইকবাল নামের এক শিক্ষার্থী জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের শিক্ষার্থীরা কেউ ক্লাসে যায়নি। আজকেও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা রাজপথে থাকবে।
এর আগে বুধবার বিকেলে হামলার প্রতিবাদে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটক থেকে বের হয়ে এসে ফুলবাড়িগেট মোড়ে সড়ক অবরোধ করে।
ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের মানুষ এখন আর সহজ-সরল নেই বলেছেন মির্জা ফখরুল

কুয়েট শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

আপডেট সময় ১০:৪২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫