ময়মনসিংহ , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাবনা জেলার ফরিদপুরে মরে যাচ্ছে বড়াল নদী, খনন না হলে হারিয়ে যেতে পারে ঐতিহ্য ও জীবিকা প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন গৌরীপুরে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত এনসিপির ৮৭ নেতাকর্মীর গণপদত্যাগ রাঙামাটির জুরাছড়িতে কুড়িগ্রামে সরকারি ওষুধ পাচারের সময় হাসপাতালের স্টোরকিপার আটক ত্রিশাল বালিপাড়া ইউনিয়নের বৈন্নার পাড়ে সরকারি বিধি না মেনে অবৈধ ভাবে চালাচ্ছে সামাল ব্রিক্স নামে দুটি ইট ভাটা, নেই কোনো অনুমোদন হিনা খান ইফতার পার্টিতে চরম বিড়ম্বনায় মাদক সেবনে বাধা রাজধানীর শান্তিবাগে, যুবককে কুপিয়ে হত্যা প্রধানমন্ত্রী আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন , পাবেন ৩৭৫৬৭ জন ইরানকে ‘সর্বোচ্চ পরাজয়ের’ সৌদি সতর্কবার্তা দিলো
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চীনে পা রাখলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:২১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পা রেখেছেন চীনে। রোববার (৩১ আগস্ট) উত্তর চীনের তিয়ানজিন শহরে তিনি অবতরণ করেছেন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং আয়োজিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনে পুতিনসহ ২০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধানরা যোগ দেবেন। রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এর আগে,  শনিবার দীর্ঘ সাত বছর পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীনে পৌঁছান। দেশটির বিমানবন্দরে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। জাপানে দুইদিনের সফর শেষে সেখান থেকে চীনে যান তিনি।

মোদি এ সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলাদা বৈঠক করবেন। গত বছর রাশিয়ার কাজানে চীনা প্রেসিডেন্টের সঙ্গে সর্বশেষ বৈঠক করেন মোদী।

প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে যে উত্তেজনা রয়েছে, সেটি আলোচনায় উঠে আসবে। এটি ছাড়াও বৈঠকে দুই নেতা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, গাজা যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়েও আলোচনা করবেন বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাবনা জেলার ফরিদপুরে মরে যাচ্ছে বড়াল নদী, খনন না হলে হারিয়ে যেতে পারে ঐতিহ্য ও জীবিকা

চীনে পা রাখলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

আপডেট সময় ১০:২১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫