ময়মনসিংহ , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতের সঙ্গে সম্পর্ক হবে নতুন বাস্তবতায়, ১৭ বছরের ধারায় নয় বলেছেন তথ্য উপদেষ্টা মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা বলে মন্তব্য করেছেন রিজভী বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি জানিয়েছেন চিফ হুইপ ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ বললেন তথ্য উপদেষ্টা নেত্রকোণা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করবে শিক্ষার্থীরা:তথ্য উপদেষ্টা শেখ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম আবারও বাড়লো স্বর্ণের দাম বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব আগামী ১২ আগস্ট হরমুজ সংকটের প্রভাব: বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজারমূল্য
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

তুরাগ নদের ১৭ কিমি ড্রেজিংয়ের টাকা দেবে বিশ্ব ব্যাংক বললেন রিজওয়ানা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৯:৪১ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

তুরাগ নদের ১৭ কিলোমিটার ড্রেজিং করার টাকা বিশ্ব ব্যাংক দেবে। নভেম্বর বা ডিসেম্বর মাসে এই প্রকল্পের অনুমোদন পাবেন বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ঢাকার জলাধার পুনঃরুদ্ধার: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক নগর সংলাপে এই কথা জানান তিনি।

রিজওয়ানা বলেন, ‘৫৪ বছরের মুখোমুখি দাঁড়িয়ে দেড় বছরে দৃষ্টান্ত স্থাপন করা আসলে কঠিন। ঢাকার জলাশয় বাঁচলে ঢাকা বাঁচবে, এছাড়া ঢাকাকে বাঁচানোর আর কোনো রাস্তা নেই।’ 

তিনি আরও বলেন, ‘বাঁকখালী নদীর দুপাশের দখল উচ্ছেদের পরিকল্পনা ছিল পাঁচ দিন। কিন্তু করা গেছে তিনদিন। যতই বাঁধা থাকুক আমরা এই নদী রক্ষা করবোই।’
 
পরিবেশ উপদেষ্টা বলেন, ‘মূল্যবোধের জায়গায় আমরা কাজ শুরু করেছি। ২০১৩ থেকে ২০২৫ পর্যন্ত কোনো সুরক্ষা আদেশ দেয়া হয়নি। আমি এসে হাওড় সুরক্ষা আদেশ দিলাম। শেষ পর্যন্ত নদীর তালিকাও তৈরি করতে পেরেছি।’
 
নদী গবেষণা ইনস্টিটিউটের বাজেট বাড়িয়ে ৪ কোটি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘গবেষকদের এবার একটি কাজ হবে ঝুঁকিপূর্ণ নদীগুলোর তালিকা চূড়ান্ত করা।’আঁড়িয়াল, চলন ও বেলাই বিল ভরাট থামাতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান রিজওয়ানা হাসান।
 
তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে ঢাকার জেলা প্রশাসককে ৪০টি পুকুর উদ্ধারে একটি বাজেট দেয়া হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের সঙ্গে সম্পর্ক হবে নতুন বাস্তবতায়, ১৭ বছরের ধারায় নয় বলেছেন তথ্য উপদেষ্টা

তুরাগ নদের ১৭ কিমি ড্রেজিংয়ের টাকা দেবে বিশ্ব ব্যাংক বললেন রিজওয়ানা

আপডেট সময় ০১:৪৯:৪১ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫