ময়মনসিংহ , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরান ইস্যুতে পাকিস্তানে ঐতিহাসিক বৈঠক: জেডি ভ্যান্সের নেতৃত্বে ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদল অনুশীলনে মেসির বুলেট গতির শট, ভাঙল ফটোসাংবাদিকের ক্যামেরা! লেবাননে ইসরায়েলি বর্বরতা: বাংলাদেশের কঠোর প্রতিবাদ আর্জেন্টিনাকে উড়িয়ে দিল ব্রাজিল: ৩-০ গোলের বড় জয় ইরানে অত্যাধুনিক অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন: মার্কিন গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য সৎ থাকলে দেশ ছাড়তে হয় না বললেন অনন্ত জলিল ঢাকায় বাড়ছে গরমের তীব্রতা: জনজীবনে অস্বস্তির আভাস পুংগলী আমিনা মোস্তফা বালিকা উচ্চ বিদ্যালয়ে বিদায়, নবীববরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে নেএকোণা যাচ্ছেউপজেলা আধুনিকতার যুগে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে ধান মাড়াইয়ের গ্রামীণ ঐতিহ্য ময়মনসিংহে সুকৃতি প্রভা একক ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ অনুস্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

৪৮ ঘণ্টার হরতাল শুরু বাগেরহাটে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে টানা ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর  ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল কর্মসূচি জেলাজুড়ে চলবে বৃস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।

হরতালের কারণে বন্ধ রয়েছে জেলা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস চলাচল। অভ্যন্তরীণ রুটেও যান চলাচল বন্ধ রয়েছে। হরতালে সব অফিস-আদালতে কার্যক্রম পরিচালনা না করার আহ্বান জানিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এছাড়াও হরতালের সমর্থনে সব হাটবাজার ও দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীরা। আসন পুনবর্হালের দাবিতে একের পর এক কর্মসূচি পালিত হলেও স্থানীয় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।

এর আগে, রোববার বাগেরহাটের ৪টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে চার দিনের কর্মসূচি ঘোষণার পর মঙ্গলবার দুপুরে বাগেরহাট-খুলনা মহাসড়কের দশানী ট্রাফিক মোড়ে হরতালের সমর্থনে মিছিল করে সর্বদলীয় সম্মিলিত কমিটি। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এতে বক্তারা বলেন, বাগেরহাটের একটি আসন কমিয়ে নির্বাচন কমিশন জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি অবজ্ঞা করেছে। এতে জেলার উন্নয়ন ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তারা সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে বুধবার ও বৃহস্পতিবার মোংলা বন্দরসহ জেলাজুড়ে একটানা ৪৮ ঘণ্টার হরতাল ও সড়ক অবরোধ পালনের ঘোষণা দেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান ইস্যুতে পাকিস্তানে ঐতিহাসিক বৈঠক: জেডি ভ্যান্সের নেতৃত্বে ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদল

৪৮ ঘণ্টার হরতাল শুরু বাগেরহাটে

আপডেট সময় ০৯:৪৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫