ময়মনসিংহ , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কে হবে আগামীর মেয়র ? নাগরিক কাঠগড়ায় কাজের মূল্যায়ন! মাগুরায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের বিশেষ অভিযান নেত্রকোনায় টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, চরম ভোগান্তিতে শিক্ষার্থী ও স্বল্প আয়ের মানুষ ​ ​বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার ​রেফারি নয়, আমাদের প্রতিপক্ষ মরক্কো: ফ্রান্স কোচ ​পাহাড়ধসে ৫ জনের মৃত্যু, নিহতদের মধ্যে একই পরিবারের ৩ জন সৌদিতে সহজ হচ্ছে ভ্রমণ ও কাজ: চালু হলো আকর্ষণীয় নতুন প্যাকেজ ভিসা বন্যা ঝুঁকির মুখে চার বিভাগ: তিন নদীর পানি বিপৎসীমার উপরে পেনাল্টি উপহারে আর্জেন্টিনা, তবুও মেসির মিসে হাহাকার! ​সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, মাছ ধরার নৌকায় সতর্কতা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

যুবদলের দুপক্ষের সংঘর্ষ, আহত ২০ লক্ষ্মীপুরে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর শহরের বাস কাউন্টারে যুবদলের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

গত বুধবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে শহরের ঝুমুর ও মটকা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুর পৌর এলাকার ১০ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী তারেক ও জাহাঙ্গীরের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সন্ধ্যার পর চট্টগ্রামের পথে চলাচলকারী শাহী কাউন্টার ও জোনাকী পরিবহনের ঝুমুর কাউন্টারে টিকিট বিক্রিকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। শাহী কাউন্টারের দায়িত্বে আছেন যুবদল নেতা তারেক। সেখানে কথা-কাটাকাটির এক পর্যায়ে জোনাকী কাউন্টারের পক্ষে কর্মী-সমর্থকদের নিয়ে যান যুবদল নেতা জাহাঙ্গীর আলম।

ঘটনার পর আহতদের হাসপাতালে দেখতে যান লক্ষ্মীপুর জেলা যুবদলের সভাপতি আবদুল আলীম হুমায়ূন ও সাধারণ সম্পাদক রশিদুল হাসান লিংকন।

হুমায়ূন বলেন,  জাহাঙ্গীর ও তারেক পৌর ১০ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী। তবে কমিটি ঘোষণা স্থগিত রয়েছে। দুই প্রার্থীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, আহত ১৬ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি আব্দুল মোন্নাফ বলেন, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কে হবে আগামীর মেয়র ? নাগরিক কাঠগড়ায় কাজের মূল্যায়ন!

যুবদলের দুপক্ষের সংঘর্ষ, আহত ২০ লক্ষ্মীপুরে

আপডেট সময় ০৯:১১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫