ময়মনসিংহ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বর্ণিল সাজে বারোমারী তীর্থস্থান, ফাতেমা রাণীর তীর্থোৎসব ঘিরে আনন্দের বন্যা বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ বললেন রিজভী পাঁচজন সাংবাদিকের হত্যাকাণ্ড, বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছেন ময়মনসিংহের সাংবাদিকবৃন্দ বারোমারী মিশনে ফাতেমা রাণীর তীর্থোৎসবের প্রস্তুতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ পুলিশ লাইন্সের আরআই তারা মিয়ার বদলিজনিত বিদায় সংবর্ধনা কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ির পাশের জমে থাকা পানিতে ডুবে হুমাইশা আক্তার (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে দিনাজপুরে রাস্তার জমি ও পারিশ্রমিক নিয়ে বিরোধ: প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২ সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার পূর্বধলায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে সমর্থন চায় রূপন-নিলয়-মোশারফ পরিষদ রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন নিহত, পরিবারকে ৮০ হাজার টাকা সহায়তা দিল পূর্বধলা প্রশাসন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পুড়লো ব্যবসায়ীদের স্বপ্ন বিমানবন্দরে আগুনে , ২০ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ২০ ঘণ্টা পরও ধোঁয়া উড়ছে। আগুনে পুরো কার্গো কমপ্লেক্স পুড়ে ছাই হয়ে গেছে, সঙ্গে ক্ষতিগ্রস্ত বহু ব্যবসায়ীর স্বপ্ন। ঘটনায় থমকে গেছে হাজারো প্রবাসীর যাত্রা। সাত ঘণ্টা বন্ধ থাকার পর রাত থেকে বিমানবন্দরের কার্যক্রম ফের সচল হলেও কার্গো ভিলেজে এখনো ধোঁয়া উঠছে।

গত শনিবার দুপুর সোয়া ২টায় কার্গো ভিলেজের আমদানি কমপ্লেক্সের কুরিয়ারের গুদামে আগুন লাগে। আগুন ধীরে ধীরে পুরো কমপ্লেক্সে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস, বিমানবাহিনীর নিরাপত্তা বাহিনী, আনসার, বিজিবি, র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীর ৩৭ ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য একযোগে কাজ করে সাত ঘণ্টা।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানান, ‘কার্গো কমপ্লেক্সে খোপ খোপ ও কনক্রিটের দেয়ার কারণে প্রতিটি অংশকে আলাদাভাবে আগুন নিয়ন্ত্রণ করতে হয়েছে। তবে বাতাস বেশি থাকায় খোলা জায়গার এক্সপোজ আইটেমগুলো দ্রুত পুড়ে গেছে।’

অগ্নিকাণ্ডের উৎস ও ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, “সংকট অতিক্রম করতে আমাদের দেশবাসীর প্রার্থনা দরকার।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বর্ণিল সাজে বারোমারী তীর্থস্থান, ফাতেমা রাণীর তীর্থোৎসব ঘিরে আনন্দের বন্যা

পুড়লো ব্যবসায়ীদের স্বপ্ন বিমানবন্দরে আগুনে , ২০ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া

আপডেট সময় ১২:১৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫