ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাজ্য জানিয়েছেন মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, বৈধ হলেই প্রার্থী বলেছেন মীর শাহে আলম অবৈধ ড্রেজারে মাটি কাটা রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পাইপ ও যন্ত্রপাতি জব্দ ও বিনষ্ট ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচন আগামী ২৯ অক্টোবর জানিয়েছেন ইসি সচিব ব্রাহ্মণবাড়িয়ায় ডিজিটাল পাল্লায় রশি বেঁধে ওজনে কারচুপি, ইলিশ ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা বৃদ্ধ স্ত্রীকে কোলে নিয়ে খাবারের আকুতি: শেরপুর জেলা প্রশাসনের মানবিক সহায়তা খুলনার ভৈরব নদে ট্রলার-ফেরি সংঘর্ষ: আট দিন পর নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, শোকাহত পরিবারের পাশে জেলা প্রশাসক কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকট: উৎপাদন ব্যাহত, দিশেহারা শিল্প মালিকরা নেত্রকোণায় জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি জনসাধারণের সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধান, কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা ডোমারে পৃথক ঘটনায় যুবক ও অজ্ঞাতপরিচয়ের ব্যক্তির মৃত্যু
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

রাজধানীর ধানমন্ডির সোবহানবাগ থেকে চারটি আগ্নেয়াস্ত্রসহ নুরউদ্দিন সজল ওরফে ডেন্টাল সজল নামে এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী।

গতকাল বুধবার (২২ অক্টোবর) রাতে সোবহানবাগের মিম টাওয়ারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

যৌথবাহিনীর কর্মকর্তারা জানান, মহাখালীতে সন্ত্রাসীদের অস্ত্রবাজি সংক্রান্ত ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে মিম টাওয়ারে অভিযান চালায় যৌথ বাহিনী। প্রায় ছয় ঘণ্টার অভিযানে ঐ ভবনের দশম তলা থেকে চারটি স্বয়ংক্রিয় বিদেশি পিস্তল, চারটি ওয়াকিটকি, বিপুল পরিমাণ ধারালো অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। সেইসাথে মেলে অস্তিত্বহীন অনলাইন পোর্টালের আইডি কার্ড ও স্টিকারযুক্ত গাড়ি।

এ সময় উদ্ধারকৃত অবৈধ অস্ত্রের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ায় ডেন্টাল সজলকে আটক করে যৌথ বাহিনী। তার বিরুদ্ধে ধানমন্ডি এলাকায় দখলবাজিসহ নানা অপরাধের অভিযোগ আছে বলে জানান আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাজ্য জানিয়েছেন মীর শাহে আলম

যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

আপডেট সময় ১১:১৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫