ময়মনসিংহ , সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঈদযাত্রায় ভাড়া বেশির নজির পাওয়া যায়নি, কোথাও কোথাও কম নেওয়া হচ্ছে জানিয়েছেন সড়কমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৈয়দপুরে পৌঁছেছেন পরিকল্পিত ৫ নং ওয়ার্ড গড়ার দৃঢ় প্রত্যয়ে কাউন্সিলর প্রার্থী গোলাম মোস্তফা বাবু চৌধুরী পূর্বধলায় অসহায় পরিবারের পাশে ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি’ আজ দেশজুড়ে পালিত হচ্ছে পবিত্র শবে কদর যশোরের দুই মহাসড়কে ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা রাজবাড়ী ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে প্রাণ গেল দুজনের নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত,ঢাকাসহ ১৫ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা খুনের হুমকি বাদশাহকে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চারদিকে অদৃশ্য শক্তি ও ধান্দাবাজ গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত বললেন দুদু

চতুর্দিকে চলমান ষড়যন্ত্রের সঙ্গে অদৃশ্য শক্তি এবং ধান্দাবাজ গোষ্ঠী রয়েছে। এসব ঠেকাতে দেশে স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

আজ রোববার (২৬ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত নাগরিক সমাবেশে এই দাবি করেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, ‘বাংলাদেশ নিয়ে অনেক চক্রান্ত রয়েছে। যারা দেশটাকে লুটপাটের স্বর্গ রাজ্য বানিয়েছিল তারা পালিয়ে পাশের দেশে আশ্রয় নিয়ে লাগাতার অপপ্রচার চালিয়েছে। ওই গোষ্ঠির বর্তমান চাওয়া অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অর্থাৎ আওয়ামী লীগ ও ১৪ দল নির্বাচনে থাকবে।’

দেশের সব রাজনৈতিক দলের রাজনীতির অধিকার অস্বীকার করেন না জানিয়ে তিনি বলেন, ‘কিন্তু যারা গণহত্যা করেছে, যারা ছোট ছোট ছেলে-মেয়েদের হত্যা করেছে, শত শত না হাজারে হাজারে, ১৬ বছর ধরে গুম-অপহরণ করেছে আগে তাদের বিচারের মুখোমুখি হতে হবে।’

দুদু আরও বলেন, ‘মানব সন্তান সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সন্তান। সেই সন্তানদের যারা হত্যা করেছে, নির্যাতন করেছে তাদের আগে বিচার হতে হবে। যারা দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন সেই টাকা আগে ফেরত দেন। তারপরে নির্বাচনে আপনারা অংশ নেবেন নাকি নেবেন না সেটা আমরা ঠিক করবো।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদযাত্রায় ভাড়া বেশির নজির পাওয়া যায়নি, কোথাও কোথাও কম নেওয়া হচ্ছে জানিয়েছেন সড়কমন্ত্রী

চারদিকে অদৃশ্য শক্তি ও ধান্দাবাজ গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত বললেন দুদু

আপডেট সময় ০২:৪১:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫