ময়মনসিংহ , শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেঘনার ভাঙন থেকে মানুষকে রক্ষা করা আমাদের অগ্রাধিকার বললেন পানিসম্পদ মন্ত্রী বাংলাদেশের জাহাজকে হরমুজ প্রণালী পার হতে দেওয়া হবে জানিয়েছেন ইরানের রাষ্ট্রদূত কঠোর নির্দেশনা জারি ডিএমপির শ্রমমন্ত্রীর কড়া নির্দেশ ঈদের ছুটির আগে শ্রমিকদের সব পাওনা পরিশোধের সহযোগী তেল কোম্পানিতে হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন চট্টগ্রামে ১২ দিনে ১৬টি জ্বালানি জাহাজ , আরও তিনটি পথে ঈদযাত্রা: আগেই বাড়ির পথে ভোগান্তি এড়াতে, স্টেশনে যাত্রীদের ভিড় ময়মনসিংহে মৎস্য ক্ষেত্রে অভিযোজন এবং প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়া বিষয়ে হিট উপ-প্রকল্পের সেমিনার ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নভেম্বরের প্রথম সপ্তাহেই ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৭:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) আগামী নভেম্বরের প্রথম সপ্তাহেই ৫০তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছে। কমিশনের একটি সূত্র জানিয়েছে, এখনো জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চাহিদাপত্র পিএসসিতে পৌঁছায়নি। তবে ধারণা করা হচ্ছে, এবারের বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে প্রায় ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ কর্মকর্তা নিয়োগ দেওয়া হতে পারে।

বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পরপরই প্রতি বছর নভেম্বর মাসে নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ এবং পরের বছরের ৩০ অক্টোবরের মধ্যে ফলাফল ঘোষণার লক্ষ্য নিয়ে একটি রোডম্যাপ প্রণয়ন করে। সেই পরিকল্পনা অনুযায়ী, নভেম্বরের প্রথম সপ্তাহেই ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেন, ‘৫০তম বিসিএসের জন্য চাহিদাপত্র প্রেরণের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পত্র পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে অনুমোদিত পদসংখ্যা পাওয়ার পরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আমাদের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নভেম্বরেই বিজ্ঞপ্তি প্রকাশ হবে এবং আগামী বছরের ৩০ অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশের লক্ষ্যে আমরা কাজ করছি।’

৫০তম বিসিএস: একটি বিশেষ মাইলফলক

চলমান তিন বিসিএসের অগ্রগতি

৫০তম বিসিএসের প্রস্তুতির পাশাপাশি কমিশন এখন তিনটি সাধারণ বিসিএসের কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৫৫৮ জন প্রার্থী। পিএসসি জানিয়েছে, আগামী ১০ ডিসেম্বর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। এই বিসিএসের মাধ্যমে ২ হাজার ৩০৯ জন ক্যাডার কর্মকর্তা এবং ১ হাজার ২২ জন নন-ক্যাডার প্রার্থী নিয়োগ পাবেন।

অন্যদিকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয়েছে। বর্তমানে চলছে উত্তরপত্র মূল্যায়নের কাজ। কমিশন সূত্রে জানা গেছে, মূল্যায়ন শেষ হলেই মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হবে। এ ছাড়া ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি ফলাফল প্রকাশিত হয়েছে ২৮ সেপ্টেম্বর রাতে, যেখানে ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নিয়েছিলেন ৩ লাখ ৭৪ হাজারের বেশি প্রার্থী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেঘনার ভাঙন থেকে মানুষকে রক্ষা করা আমাদের অগ্রাধিকার বললেন পানিসম্পদ মন্ত্রী

নভেম্বরের প্রথম সপ্তাহেই ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি

আপডেট সময় ১০:১৭:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫