ময়মনসিংহ , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন খড়ে ট্রেনের হুইল স্লিপ, এজন্য ট্রেনের বিলম্ব বলেছেন রেলমন্ত্রী ইসলামী ব্যাংকসমূহ থেকে পাচার হওয়া টাকা ফেরত আনার দাবি কক্সবাজারে আদালত প্রাঙ্গণে দুপক্ষের মধ্যে গোলাগুলি কোরবানির চামড়া ব্যবস্থাপনায় কন্ট্রোল রুম চালু শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: ফরেনসিক প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য বলিউডের গণ্ডি পেরিয়ে ভিনদেশি থ্রিলারে সালমান খান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার জুড়ে যানজট, ভোগান্তির চরম সীমায় যাত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

টায়ার জ্বালিয়ে ছাত্রলীগের বিক্ষোভ মধ্যরাতে সড়কে , বিস্ফোরণের শব্দ

নোয়াখালীর মাইজদী শহরে শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। জেলা পরিষদের উত্তর সোনাপুর এলাকায় এ সময় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

স্থানীয়রা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ১৪–১৫ জন নেতা-কর্মী মাস্ক বা গামছা দিয়ে মুখ ঢেকে একটি শাখা সড়ক থেকে মহাসড়কে প্রবেশ করেন। তাদের একজন সড়কে একটি টায়ার রেখে তাতে পেট্রল ঢেলে আগুন ধরান। এ সময় তারা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেয় এবং কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

পুলিশ জানায়, টায়ার জ্বালিয়ে ও ফটকা ফাটিয়ে এলাকায় আতঙ্ক তৈরির চেষ্টা করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। তবে দ্রুত তারা সেখান থেকে সটকে পড়েন। তাই পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গেলেও কাউকে আটক করতে পারেনি। মহাসড়কটিতে এ সময় যান চলাচল কম থাকায় তেমন প্রভাব পড়েনি।

জানতে চাইলে আজ সকালে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

টায়ার জ্বালিয়ে ছাত্রলীগের বিক্ষোভ মধ্যরাতে সড়কে , বিস্ফোরণের শব্দ

আপডেট সময় ১২:১৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫