ময়মনসিংহ , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মারা গেছেন সরকারের দ্বিতীয় একনেক বৈঠক আজ: অনুমোদনের অপেক্ষায় ১৭ প্রকল্প এসএসসির প্রশ্নফাঁসের সংবাদ ভিত্তিহীন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় আদালতে আজ নানক-তাপসসহ ২৮ আসামির অভিযোগ গঠনের দিন ধার্য কমতে পারে তাপদাহ, ঢাকায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের কাশিপুর হইতে গোপালনগর এলাকায় স্থানীয়দের যাতায়াতের সুবিধার্থে একটি ব্রিজ নির্মাণ অত্যন্ত জরুরি শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল হতে হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এমপির গাড়িতে হামলা: বিএনপির শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯ উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে বলেছেন পরিবহনমন্ত্রী সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার গুদামসহ তিন দোকান পুড়ে ছাই
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

যুবদল নেতা প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায়

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

রাজবাড়ীতে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশ পাহারায় বাবার জানাজায় অংশ নিয়েছেন মো. তাজুল ইসলাম নামে এক যুবদল নেতা।

গত সোমবার (২৪ নভেম্বর) বিকেলে সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের দত্তপাড়া গ্রামের নিজ বাড়িতে বাবার জানাজায় অংশ নেন তিনি।

প্যারোলে মুক্তি পাওয়া তাজুল ইসলাম খানখানাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক। তার বাবার নাম মোমিন পাটোয়ারী। তাজুল অস্ত্র মামলায় কারাগারে আছেন।

জানা গেছে, রোববার (২৩ নভেম্বর) রাতে তাজুলের বাবা মোমিন পাটোয়ারী মারা যান। বাবাকে একনজর শেষ দেখা ও জানাজায় অংশ নিতে পরিবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন। পরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার অনুমতি দিলে পুলিশ পাহারায় তাজুল তার বাবার জানাজায় অংশ নেন।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর উপজেলার গোয়ালন্দ মোড় ও খানখানাপুর দত্তপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাজুল ইসলাম ও আকাশ মোল্লাকে আটক করে যৌথবাহিনীর সদস্যরা। পরে তাদের দেওয়া তথ্যে ভিত্তিতে একটি দেশি পিস্তল, ওয়ান শুটারগানের ছয়টি গুলি, পিস্তলের দুটি গুলি ও একটি মোবাইল উদ্ধার করা হয়। পরে সদর থানায় অস্ত্র মামলা রুজু হলে সেই মামলায় জেলা কারাগারে আছেন তাজুল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মারা গেছেন

যুবদল নেতা প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায়

আপডেট সময় ০৮:৫৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫