ময়মনসিংহ , শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেরপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চাঁপাইনবাবগঞ্জে জুমার নামাজের পর ডিএনসির মাদকবিরোধী লিফলেট বিতরণ কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তির ৪ মাসের কারাদণ্ড টুঙ্গিপাড়ায় আড়াই বছর পর বঙ্গবন্ধুর সমাধিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্ন করলেন ছাত্রলীগের নেতাকর্মীরা শেখ হাসিনার লাশ দরকার, কারণ তিনি আন্দোলন গড়ে তুলতে চান বলে মন্তব্য করেছেন রিজভী নরসিংদীর শিবপুরে সহকারী কমিশনারের (ভূমি) অভিযানে বাল্যবিবাহ বন্ধ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ ময়মনসিংহের গৌরীপুরে, দলের কেউ আ.লীগের সঙ্গে সম্পর্ক রাখলেই কঠোর ব‍্যবস্থা: ত্রাণ প্রতিমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি সাধারণ শ্রমিকের অসাধারণ উদ্যোগ গোপালগঞ্জে আইজিপির উপস্থিতিতে সমন্বিত বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

‘র‍্যাডিক্যাল অপটিমিজম’: সফর শেষে ডুয়া লিপা আবেগাপ্লুত

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:০৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

‘র‍্যাডিক্যাল অপটিমিজম’ ট্যুর নিয়ে দীর্ঘ এক বছরে দুনিয়ার এপ্রান্ত থেকে ওপ্রান্তে ঘুরে বেড়িয়েছেন ডুয়া লিপা। আলোচিত এই সংগীত সফর শেষ হচ্ছে, তাই আবেগের জোয়ারে ভাসছেন গায়িকা।  

ট্যুরের শেষ ধাপে এখন লাতিন আমেরিকা সফরে আছেন তিনি। কলম্বিয়ার বোগোতায় শো করেছেন গত ২৮ নভেম্বর।

এদিন কনসার্ট শেষে নিজের ইনস্টাগ্রামে ডুয়া লিখেছেন, ‘এই অবিশ্বাস্য সফল শেষ হয়ে আসছে। সবার প্রতি কৃতজ্ঞতা।

আমি জানি, অনেক শহরে যেতে পারিনি। পরেরবার ঠিক দেখা হবে।’

কলম্বিয়া হলো শাকিবার দেশ, তাই বোগোতার শোতে ডুয়া পরিবেশন করেন শাকিরার জনপ্রিয় গান ‘আন্তোলজিয়া’, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

গানের ক্লিপ শেয়ার করে ডুয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শাকিরা। ইনস্টাগ্রামে লিখেছেন, ‘তোমার কণ্ঠে আমার গান হৃদয় ছুঁয়ে গেছে। তুমি গানটি গেয়েছ সেই শহরে, যেখানে কয়েক বছর আগে এটা লিখেছিলাম। এভাবেই সংগীত আমাদের একত্র করে।’

গত বছরের ৩ মে প্রকাশিত হয় ডুয়ার তৃতীয় অ্যালবাম ‘র‍্যাডিক্যাল অপটিমিজম’; এরপরই একই নামের সংগীত সফরে বের হন ডুয়া।

গায়িকা জানিয়েছেন, ৫ ডিসেম্বর মেক্সিকো সিটিতে সফর শেষ হওয়ার পর গান থেকে সাময়িক বিরতি নেবেন।

এর আগে ভ্যারাইটিকে তিনি বলেছিলেন, ‘দুনিয়ার এপ্রান্ত থেকে ওপ্রান্তে টানা পারফর্ম করা খুব চ্যালেঞ্জের। শারীরিক ও মানসিকভাবে সবটা নিংড়ে নেয় এটা। এই সফরের শেষে কিছুদিন পরিবারের সঙ্গে সময় কাটাব। নতুন বছরে, নতুন কিছু নিয়ে ফিরব।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

‘র‍্যাডিক্যাল অপটিমিজম’: সফর শেষে ডুয়া লিপা আবেগাপ্লুত

আপডেট সময় ১০:০৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫