ময়মনসিংহ , শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাইকোর্টে খারিজ অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে করা রিট রামিসার বাবা অমূলক কিছু বলেননি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী ময়মনসিংহের গৌরীপুর মহিলা কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন  ৪৪তম বিসিএস। সেই তালিকা থেকেই ১০১ জন নন-ক্যাডার প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত হওয়ার পরেও বাতিল! গাঙ্গিনাপাড়ের ঐতিহাসিক ওয়াটার টাওয়ারের নিচে টয়লেট নির্মাণের পরিকল্পনা, উদ্বেগ প্রকাশ সচেতন নাগরিকদের ! চুয়াডাঙ্গায় কামারপল্লীতে দম ফেলার ফুসরত নেই: তৈরিতে ব্যস্ততা, লাভের খাতায় হতাশা আসন্ন আগিয়া ইউপি নির্বাচন: ‘স্মার্ট ইউনিয়ন’ গড়ার অঙ্গীকার নিয়ে মাঠে উদ্যোক্তা সমর চন্দ্র সরকার ​টানা তিন দফা কমার পর দেশে বাড়ল স্বর্ণের দাম, নতুন ভরি কত ? প্রকাশিত হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেধাতালিকা: জেনে নিন দেখার নিয়ম শুভেন্দুর নতুন নির্দেশ: রাজ্যের মাদরাসাগুলোতে বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’ গান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

যা রটবে তা সব সময় বিশ্বাস করবেন না বললেন ঐশ্বরিয়া রাই

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:১৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই থেকে অমিতাভ বচ্চনের কোনও ছবি কিংবা ভিডিও বিনা অনুমতিতে ব্যবহার করা যাবে না। ব্যক্তি অধিকার রক্ষার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হন প্রাক্তন বিশ্বসুন্দরী। বচ্চন পরিবারের পক্ষেই রায় দেয় দিল্লির উচ্চ আদালত। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে আরাধ্যা বচ্চনকে নিয়েও ‘টানাটানি’। যদিও তার ব্যক্তিগত বিষয় নিয়ে বরাবর নীরব থেকেছেন ঐশ্বরিয়া। তবে মেয়ে আরাধ্যাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য দেখে চুপ থাকতে পারলেন না তিনি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ঐশ্বরিয়া রাই বচ্চন রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে তার মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে কথা বলেছিলেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, আরাধ্যা সোশ্যাল মিডিয়ায় নেই।

আরাধ্যার নাম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে একাধিক অ্যাকাউন্ট। সেখানে নিয়মিত দেওয়া হচ্ছে তারকাকন্যার ছবি। তাকে নিয়ে নানা পোস্ট।

তার কথায়, ‘আমি জানি, আপনারা আমাকে আমার স্বামী অভিষেক-সহ আমাদের পুরো পরিবারকে ভালোবাসেন। তাই আমাদের নিয়ে আপনাদের আগ্রহ থাকাটা স্বাভাবিক। কিন্তু যা রটবে তা সবসময় বিশ্বাস করবেন না। আমার মেয়ে আরাধ্যা সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই।’

ঐশ্বরিয়া জানান, যে কোনো মানুষেরই উচিত নির্দিষ্ট সময়ের পরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরত্ব বজায় রাখা। শুধু তা-ই নয়, অভিনেত্রী নিজেও খুব মেপে পোস্ট করেন নিজের পাতায়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাইকোর্টে খারিজ অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে করা রিট

যা রটবে তা সব সময় বিশ্বাস করবেন না বললেন ঐশ্বরিয়া রাই

আপডেট সময় ১০:১৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫