ময়মনসিংহ , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার বললেন জুবাইদা রহমান স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই জানিয়েছেন প্রতিমন্ত্রী শাহে আলম দিনাজপুরের বীরগঞ্জে মাদক ব্যবসা ও সেবন: ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড দুর্গাপুর উপজেলার বিভিন্ন স্থানে সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ‎ত্রিশালে ‘মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে’ বিশাল ‎হা-ডু-ডু খেলার ফাইনাল অনুষ্ঠিত গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী টাস্কফোর্সের অভিযান: ৩ জনের জরিমানা, নৌকা ধ্বংস মতপার্থক্যগুলো ‘যথাযথভাবে’ সামলানো হবে: শি’র ভারত সফরের আগে চীন ডেঙ্গু প্রতিরোধ দিবসে বীরগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবি মদনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পার্কে স্টাফদের সঙ্গে বিতণ্ডা, গোপালগঞ্জ ছাত্রদলের সভাপতি কিলঘুষিতে আহত

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

পার্কে ঘুরতে গিয়ে বিতণ্ডার জেরে গোপালগঞ্জে জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন হামলার শিকার হয়েছেন। 

গত বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বড় ডুমরাশুর এলাকায় সাভানা ইকোপার্ক অ্যান্ড রিসোর্টের মেইন গেটের সামনে এ ঘটনা ঘটে। আহত মিকাইল হোসেনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, এরপর সন্ধ্যা ৭টার দিকে পার্ক থেকে বের হয়ে যাওয়ার সময় অজ্ঞাত কিছু লোক আমার ওপর অতর্কিত হামলা চালায়। তারা লাঠি দিয়ে পিটিয়ে ও কিলঘুষি মেরে গুরুতর আহত করে আমাকে।

গোপালগঞ্জের বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পার্কের এক স্টাফের সঙ্গে কথা-কাটাকাটির এক পর্যায়ে ছাত্রদলের সভাপতির সঙ্গে থাকা এক যুবক ওই স্টাফকে থাপ্পড় মারেন। পরে মিকাইল পার্ক থেকে বের হয়ে আসার সময় স্থানীয় লোকজন ও পার্কের স্টাফরা তার ওপর হামলা করে। থানায় কোনো অভিযোগ হয়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার বললেন জুবাইদা রহমান

পার্কে স্টাফদের সঙ্গে বিতণ্ডা, গোপালগঞ্জ ছাত্রদলের সভাপতি কিলঘুষিতে আহত

আপডেট সময় ১১:৫৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫