ময়মনসিংহ , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
গৌরীপুরে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত এনসিপির ৮৭ নেতাকর্মীর গণপদত্যাগ রাঙামাটির জুরাছড়িতে কুড়িগ্রামে সরকারি ওষুধ পাচারের সময় হাসপাতালের স্টোরকিপার আটক ত্রিশাল বালিপাড়া ইউনিয়নের বৈন্নার পাড়ে সরকারি বিধি না মেনে অবৈধ ভাবে চালাচ্ছে সামাল ব্রিক্স নামে দুটি ইট ভাটা, নেই কোনো অনুমোদন হিনা খান ইফতার পার্টিতে চরম বিড়ম্বনায় মাদক সেবনে বাধা রাজধানীর শান্তিবাগে, যুবককে কুপিয়ে হত্যা প্রধানমন্ত্রী আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন , পাবেন ৩৭৫৬৭ জন ইরানকে ‘সর্বোচ্চ পরাজয়ের’ সৌদি সতর্কবার্তা দিলো ফোনে পুতিনের সঙ্গে এক ঘণ্টা কথা : ট্রাম্প ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে, সবকিছু স্পষ্ট, সাক্ষীও পাওয়া যাচ্ছে বললেন জামায়াত আমির
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নজিরবিহীন হট্টগোল মেক্সিকোর সংসদে , চুলোচুলিতে জড়ালেন আইনপ্রণেতারা

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

পিএএনের প্রতিনিধিরা অধিবেশনকক্ষের পোডিয়াম থেকে সরে যেতে অস্বীকৃতি জানালে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় মোরেনা পার্টির সদস্যরা তাদের সেখান জোরপূর্বক সরিয়ে দিতে চেষ্টা করেন। ভিডিওতে দেখা যায়, এক নারী আইনপ্রণেতা অপর এক সংসদ সদস্যের হাত ধরে টান দেন। এতে দ্বিতীয় নারী দ্রুত হাত ছাড়িয়ে নিয়ে তার পেটে কনুই দিয়ে আঘাত করেন। এর জবাবে প্রথম নারী পেছন থেকে আঘাত করেন এবং পরে তার চুল ধরে টানেন, ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

ফক্স নিউজের বরাতে জানা যায়, প্রস্তাবিত একটি আইনের প্রতিবাদে বিরোধী দল ন্যাশনাল অ্যাকশন পার্টির (পিএএন) আইনপ্রণেতারা পোডিয়াম দখল করলে এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরে একে অপরের প্রতি চিৎকার-চেঁচামেচির মধ্যে উভয় পক্ষের আইনপ্রণেতারা অধিবেশনকক্ষেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

অন্যদিকে, মোরেনা দলের মুখপাত্র পাওলো গার্সিয়া পিএএনের বিরুদ্ধে আলোচনা এড়িয়ে মারামারির পথ বেছে নেয়ার অভিযোগ করেন। তিনি বলেন, ‘উদ্বেগের বিষয় হলো, বিরোধী দল ক্রমাগতভাবে যুক্তির বদলে সহিংসতার পথ বেছে নিচ্ছে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গৌরীপুরে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নজিরবিহীন হট্টগোল মেক্সিকোর সংসদে , চুলোচুলিতে জড়ালেন আইনপ্রণেতারা

আপডেট সময় ০৯:৪১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫