ময়মনসিংহ , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত: সেবাগ্রহীতাদের মাঝে বৃক্ষচারা বিতরণ করলেন নেত্রকোণার ডিসি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ নেত্রকোণায় আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে জেলা প্রশাসনের সাঁড়াশি অভিযান: বিভিন্ন স্থানে বিপুল জরিমানা ও প্রতিষ্ঠান সীলগালা শিগগিরই কাটবে গ্যাস সংকট জানিয়েছেন রিজভী বিএনপির দুঃসময়ে দীর্ঘ ১৭ বছর ধরে যাঁরা দলের জন্য শ্রম ও ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের বাদ দিয়ে কোনো দলীয় কমিটি গঠন করা যাবে না রাজধানীর হাসপাতালে গিয়ে জ্বালানিমন্ত্রীর চিকিৎসার খোঁজখবর নিলেন রাষ্ট্রপতি জ্ঞান, যুক্তি ও বিজ্ঞানের আলোয় নতুন দিগন্ত: নেত্রকোণার এন. আকন্দ কামিল মাদরাসায় চার ক্লাবের উদ্বোধন ​দিনাজপুর সফরে কান্তজীউ মন্দির ও নয়াবাদ মসজিদে মার্কিন রাষ্ট্রদূত হেফজতে ১৪৫ পিস ইয়াবা ও স্ত্রীর ব্যাগে ১০ লাখ টাকা: ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতা দম্পতি গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে সুগার মিলসের ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ শুরু, লক্ষ্যমাত্রা ৭ হাজার একর
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

‘আমার ওপর হামলার বিচার হলে, হাদি খুন হতেন না :নুর

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:০৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর তার ওপর হামলার সুষ্ঠু বিচার না করার ব্যর্থতার প্রসঙ্গ টেনে বলেছেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে একটি পক্ষ ওই সময় আমার ওপর হামলার মদদ দিয়েছে। সেসময় আমাদের সঙ্গে যা ঘটেছে, তার বিচার হলে শরিফ ওসমান হাদি খুন হতেন না। এ সরকার ব্যর্থ বলে খুনিরা হাদিকে হত্যার সাহস পেয়েছে।

হাদি হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেফতারের দাবিতে শনিবার রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদ আয়োজিত শোক র‌্যালিপূর্ব সমাবেশে এসব কথা বলেন নুর। এতে দলের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নুর বলেন, হাদির মৃত্যুতে গোটা জাতি বাকরুদ্ধ। বামপন্থিরা আগে বলত, আমরা এ দেশকে ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত কড়াইয়ে নিতে চাই না। এখন সেটা হয়েছে। এ সরকার দেশে রাজনৈতিক দুর্বৃত্তায়ন করেছে, ফ্যাসিবাদের প্রশ্রয় দিয়েছে। বিপ্লবীদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে।

ডাকসুর সাবেক এ ভিপি বলেন, এ সরকারের ব্যর্থতায় মব করে প্রথম আলো, ডেইলি স্টারে হামলা হয়েছে। নিউ এজের সম্পাদক নূরুল কবিরের মতো ব্যক্তি হেনস্তার শিকার হয়েছেন।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেন, ওসমান হাদির খুনিরা কিভাবে পালিয়ে গেল? তাহলে এ দেশের গোয়েন্দা সংস্থার কাজ কী? এভাবে বিচারহীনতা আগেও হয়েছে, এখনো হচ্ছে। কারণ এই সরকার শতভাগ ব্যর্থ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত: সেবাগ্রহীতাদের মাঝে বৃক্ষচারা বিতরণ করলেন নেত্রকোণার ডিসি

‘আমার ওপর হামলার বিচার হলে, হাদি খুন হতেন না :নুর

আপডেট সময় ০৯:০৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫