ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
কর্ম হারিয়ে দেশে আসা প্রবাসীদের নতুন কর্মসংস্থানের চেষ্টা করছি জানিয়েছেন শামা ওবায়েদ শিশু বলাৎকারের অভিযোগ পূর্বধলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর পুরস্কার বিতরণ আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা আজ, কড়া নিরাপত্তায় আসামিরা আদালতে পূর্বধলা থেকে সেনাবাহিনী ক্যাম্প প্রত্যাহার: জনমনে স্বস্তি ও উদ্বেগের মিশ্র প্রতিক্রিয়া ময়মনসিংহের শিকারিকান্দায় দাঁড়িয়ে থাকা ট্রাকে সিমেন্টবাহী কাভার্ডভ্যানের ধাক্কা গৌরীপুরে বাংলাদেশ স্কাউট দিবস উদযাপন শুরু হলো বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচন: চলছে ভোটগ্রহণ আবহাওয়ার সতর্কবার্তা: ৫ বিভাগে কালবৈশাখী ও ১০ জেলায় সংকেত জারি যুদ্ধবিরতি লঙ্ঘন: ইসরায়েলে হিজবুল্লাহর মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আলোচিত সেই নারী আটক: এনসিপি নেতাকে গুলি

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

খুলনায় জাতীয় শ্রমিক শক্তির নেতা মোতালেব শিকদারকে গুলির ঘটনায় আলোচিত নারী সন্ধিগ্ধ তনিমা ওরফে তন্বীকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। 

গত সোমবার (২২ ডিসেম্বর) রাতে তাকে আটক করা হয়। তবে আটক ও পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।

এর আগে, সোমবার (২২ ডিসেম্বর) পৌনে ১১টার দিকে সোনাডাঙ্গা থানা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদার (৪২) রহস্যজনকভাবে গুলিবিদ্ধ হন। তিনি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের ৯-১০ ওয়ার্ডে চিকিৎসাধীন। তার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক ও আশঙ্কামুক্ত।

গুলির ঘটনাটি নগরীর গাজী মেডিক্যাল কলেজের সামনে ঘটেছে বলে দাবি করেছে ভুক্তভোগী ও এনসিপি নেতারা। তবে পুলিশের দাবি, নগরীর ১০৯ মজিদ সরণীর আল আসকা মসজিদ গলির ‘মুক্তাহাউজ’ নামে একটি বাসার নিচতলায় গুলির ঘটনা ঘটেছে। পুলিশ সেখান থেকে গুলির খোসা, মদের বোতল, ইয়াবা সেবনের সরঞ্জাম ও অনৈতিক কর্মকাণ্ডের আলামত জব্দ করেছে। শ্রমিক নেতা মোতালেব সন্ধিগ্ধ তনিমা ওরফে তন্বী নামের এক নারীকে নিয়ে সেখানে থাকতেন।

মাদক-চাঁদাবাজির ভাগাভাগিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করে। সোমবার রাতে তনিমাকে আটক করে ডিবি পুলিশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কর্ম হারিয়ে দেশে আসা প্রবাসীদের নতুন কর্মসংস্থানের চেষ্টা করছি জানিয়েছেন শামা ওবায়েদ

আলোচিত সেই নারী আটক: এনসিপি নেতাকে গুলি

আপডেট সময় ০৯:১৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫