ময়মনসিংহ , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত জানিয়েছেন তথ্য উপদেষ্টা আদ-দ্বীন হাসপাতাল চালুর দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিদেশি ইন্টার্ন চিকিৎসকদের স্মারকলিপি বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশি সতর্কতা: যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিশেষ নজরদারি ​ঢাকাসহ ১৫ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস: দুপুরের মধ্যে বৃষ্টির সতর্কতা ​দীর্ঘ প্রতীক্ষার অবসান: সাড়ে ৩ মাস পর হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা জুলাই গণহত্যা মামলা: আজ শুরু হচ্ছে কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ​ভিসা ও কনস্যুলার ফি পাঠানো এখন আরও সহজ: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা মিয়ানমারে সেনা তাণ্ডব: ৬ মাসে প্রাণ হারালেন শত শত মানুষ ২৮ বছরের অপেক্ষার অবসান: হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চীন ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশিদের জন্য

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

বাংলাদেশি নাগরিকদের জন্য চীনের ভিসা প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানিয়েছে, স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের জন্য ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ দেওয়ার বাধ্যবাধকতা সাময়িকভাবে শিথিল করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেসব আবেদনকারী চীনে সর্বোচ্চ ১৮০ দিন অবস্থানের ভিসার জন্য আবেদন করবেন, তাদের ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে না।

তবে যেসব আবেদনকারী চীনে প্রবেশের পর রেসিডেন্স পারমিট বা দীর্ঘমেয়াদি অবস্থানের ভিসা (ডি, জে–১, কিউ–১, এস–১, এক্স–১ ও জেড ক্যাটাগরি) গ্রহণ করবেন, তাদের ক্ষেত্রে আগের মতোই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের নিয়ম বহাল থাকবে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ভিসা আবেদন প্রক্রিয়া দ্রুত ও সহজতর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য ঢাকায় অবস্থিত চীনা ভিসা আবেদন পরিষেবা কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত জানিয়েছেন তথ্য উপদেষ্টা

চীন ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশিদের জন্য

আপডেট সময় ০৯:৫৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫