ময়মনসিংহ , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাবনা জেলার ফরিদপুরে মরে যাচ্ছে বড়াল নদী, খনন না হলে হারিয়ে যেতে পারে ঐতিহ্য ও জীবিকা প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন গৌরীপুরে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত এনসিপির ৮৭ নেতাকর্মীর গণপদত্যাগ রাঙামাটির জুরাছড়িতে কুড়িগ্রামে সরকারি ওষুধ পাচারের সময় হাসপাতালের স্টোরকিপার আটক ত্রিশাল বালিপাড়া ইউনিয়নের বৈন্নার পাড়ে সরকারি বিধি না মেনে অবৈধ ভাবে চালাচ্ছে সামাল ব্রিক্স নামে দুটি ইট ভাটা, নেই কোনো অনুমোদন হিনা খান ইফতার পার্টিতে চরম বিড়ম্বনায় মাদক সেবনে বাধা রাজধানীর শান্তিবাগে, যুবককে কুপিয়ে হত্যা প্রধানমন্ত্রী আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন , পাবেন ৩৭৫৬৭ জন ইরানকে ‘সর্বোচ্চ পরাজয়ের’ সৌদি সতর্কবার্তা দিলো
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নগদ অর্থ বেড়েছে ২৭ গুণ একরামুজ্জামানের, দুবাইয়ে ৩ ফ্ল্যাট

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য ও আরএকে সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এ কে একরামুজ্জামানের নগদ অর্থ গত সাত বছরে ২৭ গুণের বেশি বেড়েছে। একই সময়ে তার ব্যাংক ঋণ বেড়েছে প্রায় ২২ গুণ। তবে বিপুল সম্পদ বৃদ্ধির বিপরীতে তার বার্ষিক আয় কমেছে প্রায় পৌনে চার গুণ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমা দেওয়া হলফনামার সঙ্গে একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

তিনটি নির্বাচনের হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, বর্তমানে একরামুজ্জামানের বার্ষিক আয় ৪ কোটি ৪৬ লাখ ৩৩ হাজার ৫১৬ টাকা। এর মধ্যে ব্যবসা থেকে আয় ৬৩ লাখ ৮০ হাজার ৯৭৪ টাকা, বাড়িভাড়া থেকে ১ কোটি ১৬ লাখ ২৮ হাজার ৬১৩ টাকা, কৃষিখাত থেকে ৭ লাখ ৬ হাজার ২৭৯ টাকা, চাকরি থেকে (আরএকে সিরামিকস ও শ্যামল বাংলা মিডিয়া লিমিটেড) ৫৮ লাখ ৩৮ হাজার ২৫০ টাকা এবং অন্যান্য খাত থেকে আয় দেখানো হয়েছে ২ কোটি ১৫ হাজার ১৬০ টাকা।

সাত বছরে একরামুজ্জামানের অস্থাবর সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ৪২১ কোটি ৯২ লাখ ১২ হাজার ৬৩৯ টাকায়। এর মধ্যে শেয়ারে বিনিয়োগ রয়েছে ৩১৪ কোটি ২১ লাখ ৪২ হাজার ৯০৩ টাকা। নগদ অর্থ বেড়ে হয়েছে ২১ কোটি ৬৯ লাখ ২৮ হাজার ৫৮৩ টাকা, যা সাত বছরে ২৭ দশমিক ১৫ গুণ বৃদ্ধি পেয়েছে।

দুবাইয়ের পাম জুমেরা, মারসা ও বুর্জ খলিফায় তার তিনটি ফ্ল্যাট রয়েছে। পাম জুমেরায় ২ হাজার ১৫৭ বর্গফুটের একটি ফ্ল্যাটের মূল্য ৬ কোটি ৮৫ লাখ ৪২ হাজার ৯৫৬ টাকা, মারসায় ১ হাজার ৪২০ বর্গফুটের ফ্ল্যাটের মূল্য ১ কোটি ৩২ লাখ ৩০ হাজার টাকা এবং বুর্জ খলিফায় ৯৮৭ বর্গফুটের ফ্ল্যাটের মূল্য ২ কোটি ৪৪ লাখ ৭৭ হাজার ৮৪০ টাকা।

স্থাবর সম্পদের হিসাবে তার নামে মোট ৮২ কোটি ৯৯ লাখ ৫ হাজার ৭১৭ টাকার জমি ও ভবন রয়েছে। ঢাকাসহ বিভিন্ন জেলায় কৃষিজমি, অকৃষিজমি, বহুতল ভবন ও আবাসিক বাড়ি রয়েছে।

হলফনামা অনুযায়ী, বর্তমানে একরামুজ্জামান ৩৫টি ব্যাংক, সাতটি প্রতিষ্ঠান ও দুই ব্যক্তির কাছ থেকে মোট ২ হাজার ৯৩৪ কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ৪৩৪ টাকা ঋণ নিয়েছেন। গত নির্বাচনে তার ঋণের পরিমাণ ছিল ২ হাজার ৩০১ কোটি টাকা। ২০১৮ সালে ঋণ ছিল ১৩৩ কোটি ৭০ লাখ টাকা।

জুলাই গণ-অভ্যুত্থানের পর একরামুজ্জামানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় সাতটি মামলা হয়েছে। হলফনামায় উল্লেখ করা হয়েছে, তিনি অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এসব মামলা থেকে অব্যাহতির আবেদন করেছেন।

নাসিরনগর উপজেলার চাপরতলার বাসিন্দা সৈয়দ এ কে একরামুজ্জামানের জন্ম ১৯৫৭ সালে। তিনি এইচএসসি পাস এবং পেশায় ব্যবসায়ী। বর্তমানে ১২টি ব্যবসার সঙ্গে যুক্ত থাকার কথা উল্লেখ করেছেন। একাদশ, দ্বাদশ ও ত্রয়োদশ- তিনটি জাতীয় সংসদ নির্বাচনেই তিনি অংশ নিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাবনা জেলার ফরিদপুরে মরে যাচ্ছে বড়াল নদী, খনন না হলে হারিয়ে যেতে পারে ঐতিহ্য ও জীবিকা

নগদ অর্থ বেড়েছে ২৭ গুণ একরামুজ্জামানের, দুবাইয়ে ৩ ফ্ল্যাট

আপডেট সময় ১০:৪৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬