ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি এসি সোহেল কারাগারে: অর্থ আত্মসাতের মামলার রায় ইরানের অবরুদ্ধ অর্থ এবার কাজে লাগবে জরুরি পণ্য ক্রয়ে সালমানের ভাবমূর্তি ফেরানোর উদ্যোগে নতুন মোড় ​প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা নেই এইচএসসি কেন্দ্রগুলোতে এবার নজরদারি করবে পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’ রাজনৈতিক নির্দেশনার আলোকেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে বলছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ​ক্রিকেট উন্মাদনা: বাংলাদেশে আসছে পাকিস্তান, খেলবে ৫ ওয়ানডের সিরিজ ​৫.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান ও পাকিস্তান ​জুলাই মাসের এলপিজির নতুন দর ঘোষণা আজ বিকেলে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিএনপির গিয়াস কাদেরের দলের ‌‘সবুজ সংকেত’ পাওয়ার দাবি

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজান আসন থেকে আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে দলের ‘সবুজ সংকেত’ পাওয়ার দাবি করেছেন বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

গত শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে নগরীর গুডস হিলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলেন, ‘আরে সবুজ সংকেত দিইয়ে (হাইকমান্ড থেকে আমাকে সবুজ সংকেত দিয়েছে)।’

গণপ্রতিনিধিত্ব আদেশে দলীয় প্রার্থী প্রত্যয়নের ক্ষেত্রে বলা হয়েছে, রাজনৈতিক দল মনোনীত প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট দলের প্রত্যয়নপত্র মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হবে। এক আসনে এক দলের একাধিক প্রার্থী থাকতে পারে, বাছাইয়ে বৈধ হলেও প্রার্থিতা প্রত্যাহারের আগেই একজনকে চূড়ান্ত করতে হবে সংশ্লিষ্ট দলকে।

রাউজানের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গিয়াস কাদের বলেন, রাউজান এখনও ফ্যাসিস্ট মুক্ত হতে পারেনি। রাউজানে ৯০ ভাগ নিহত হয়েছে ফ্যাসিস্টের হাতে। কতিপয় ব্যক্তি রাউজানে তাদের আশ্রয় দিয়েছে। জাতীয়তাবাদী আদর্শের কেউ ফ্যাসিস্টকে আশ্রয় দিয়ে পারে না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি

বিএনপির গিয়াস কাদেরের দলের ‌‘সবুজ সংকেত’ পাওয়ার দাবি

আপডেট সময় ০৯:৫০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬