ময়মনসিংহ , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রবাসীদের স্বার্থ রক্ষায় কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে: প্রবাসী কল্যাণমন্ত্রী শার্শায় সরকারি সহায়তা পেলেন দুই অসহায় প্রতিবন্ধী মা ও ছেলের ভালোবাসার কবিতা গজনী সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ তারুন্দিয়ার যোগ্য ব্যক্তি আলহাজ্ব আব্দুল লতিফ তারুন্দিয়ার যোগ্য ব্যক্তি আলহাজ্ব আব্দুল লতিফ ঈশ্বরগন্জের তারুন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যানপ্রার্থী রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ: যোগদানের ২০ দিনেই গৌরীপুরের এসিল্যান্ড প্রত্যাহার কক্সবাজারে সাইফুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ২৪ ঘণ্টায় গ্রেপ্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে মঞ্চস্থ হবে সেলিম আল দীনের দুই নাটক জাতিসংঘে ট্রাম্পের ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি, উত্তেজনার মধ্যে পেজেশকিয়ানের ভাষণের অপেক্ষা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটে পক্ষ-বিপক্ষে যাবেন না বলেছেন ইসি আনোয়ারুল

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:১০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের প্রচার করবেন। কিন্তু গণভোটের পক্ষে-বিপক্ষে যাবেন না তারা। নির্বাচনী কাজের দায়িত্বে যারা থাকবেন, তারাও আইনগতভাবে কোনো পক্ষে কাজ করবেন না।

গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, নির্বাচনে ভোটের মাঠের পরিবেশ আগের যে কোনো সময়ের তুলনায় ভালো। ভোটের দিনই ফল প্রকাশের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত। ব্যালট গণনা শেষে অধিকাংশ আসনের ফলাফল মধ্যরাতের মধ্যেই ঘোষণা করা সম্ভব হবে বলে তারা আশা করছেন। বড় জোর শেষ রাত বা পরদিন ঘোষণা হতে পারে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ করা হবে। সরকার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পক্ষে প্রচার চালাচ্ছে। বিভিন্ন সরকারি দপ্তরও এই প্রচারে আছে। সরকার বা সরকারি কর্মকর্তারা একটি পক্ষে প্রচার চালাতে পারেন কিনা– সে প্রশ্ন সামনে এসেছে।

এমন প্রেক্ষাপটে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলামের কাছে গণভোট বিষয়ে ইসির অবস্থান সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গণভোট বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে, গণভোটের জন্য আমরা উদ্বুদ্ধ করছি। নির্বাচনী কাজের দায়িত্বে যারা থাকবেন, তারা আইনগতভাবে কোনো পক্ষে কাজ করবেন না। এটি নির্বাচনের দায়িত্বে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং অন্যান্য যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন সবার জন্যই। তারা গণভোটের প্রচার করবেন; কিন্তু পক্ষে ও বিপক্ষে যাবেন না।

তিনি বলেন, সরকার গণভোটের যে বিষয়টা বলেছে, সে বিষয়ে নির্বাচন কমিশনার হিসেবে তিনি মন্তব্য করতে চান না। তবে কোনো কর্মকর্তা যখনই রিটার্নিং কর্মকর্তা হয়েছেন, তখন তিনি কোনো পক্ষের নন। কোনো রিটার্নিং কর্মকর্তা, কোনো সহকারী রিটার্নিং কর্মকর্তা কোনো পক্ষে প্রচার চালাচ্ছেন না।

নির্বাচনের পরিবেশের বিষয়ে এ নির্বাচন কমিশনার বলেন, গণমাধ্যমের খবর এবং মাঠ পরিদর্শন করে ইসি যতটুকু দেখতে পাচ্ছে, তাতে ইসি মনে করে অতীতের অনেক নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনে মাঠের পরিবেশ অত্যন্ত চমৎকার।  পাল্টাপাল্টি বক্তব্য বিষয়ে তিনি বলেন, নির্বাচন মানেই তো তাদের (দলগুলোর) এজেন্ডা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের স্বার্থ রক্ষায় কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটে পক্ষ-বিপক্ষে যাবেন না বলেছেন ইসি আনোয়ারুল

আপডেট সময় ১০:১০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬