ময়মনসিংহ , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​ভাঙ্গায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: গুলিবিদ্ধ তরুণের মৃত্যু ​আন্তর্জাতিক বাজারে তেলের দামের অস্থিরতা, দেশে অপরিবর্তিত মূল্যহার শম্ভুগঞ্জ ইউ. সি. উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এইচএসসি, পরীক্ষার্থী ১২ লাখ ৬৭ হাজারের বেশি ময়মনসিংহের গৌরীপুরে ৪ মৎস্যচাষীর মাঝে দেশীয় ছোট মাছ চাষের উপকরণ বিতরণ অনুষ্ঠিত এআই ক্যামেরায় দেড় হাজার মামলা হয়েছে জানালেন ডিএমপি কমিশনার বগুড়ায় কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম, গ্রেফতার যুবক ইরানে সড়ক দুর্ঘটনায় আইআরজিসি নৌবাহিনীর মুখপাত্রের মৃত্যু মাদ্রাসাসহ বেতন বঞ্চিত শিক্ষকদের সমস্যার সমাধান শিগগিরই বললেন শিক্ষামন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে আরও ২টি আউটলেট নির্মাণসহ নানামুখী উদ্যোগ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নির্বাচন একটি ভদ্র প্রক্রিয়া, জোরপূর্বক আদায় করা যায় না জনগণের রায়

বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘নির্বাচন একটি ভদ্র প্রক্রিয়া। এটা জনগণের রায়ের বিষয়। রায় জোর করে আদায় করা যায় না।’

গত শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত নির্বাচনী গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

‎সাংবাদিকদের ওপর পুলিশের হামলা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, আমরা চাই যেকোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধান। সাংবাদিকরা যমুনায় একটি দাবি নিয়ে গিয়েছিলেন এবং তাদের আশ্বাসও দেওয়া হয়েছিল।

এ প্রসঙ্গে তিনি বলেন, একটি অতি উৎসাহী ব্যক্তি পরিস্থিতির অবনতি ঘটিয়েছে। এটাকে আমরা ভালোভাবে দেখছি না।

তিনি আরও বলেন, সরকারের আইনশৃঙ্খলা বাহিনীসহ সকল নাগরিকেরই সংযত থাকা প্রয়োজন। আমরা যারা নাগরিক আছি, আমাদেরও দায়িত্ব রয়েছে। সবাইকে দায়িত্বটুকু যথাযথভাবে পালন করা উচিত।

গণসংযোগে উপস্থিত ছিলেন– নির্বাহী পরিষদ সদস্য ডা. মোবারক হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন– বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য ও কাফরুল অঞ্চলের সহকারী পরিচালক মো. শহীদুল্লাহ্, এনসিপির যুবশক্তির মিরপুর থানার আহ্বায়ক মাহবুবুর রহমান, জামায়াতে ইসলামী কাফরুল পশ্চিম থানা আমির ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুল মতিন, কাফরুল পশ্চিম থানা সেক্রেটারি আতিক রায়হান এবং ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ আল আমানসহ ১১ দলের স্থানীয় নেতারা।

গণসংযোগটি কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে বসুন্ধরা মোড়, খেজুরতলা মোড়, মাইকওয়ালা মসজিদ হয়ে ৬০ ফিট বারেক মোল্লার মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

​ভাঙ্গায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: গুলিবিদ্ধ তরুণের মৃত্যু

নির্বাচন একটি ভদ্র প্রক্রিয়া, জোরপূর্বক আদায় করা যায় না জনগণের রায়

আপডেট সময় ০৯:১২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬