ময়মনসিংহ , শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেরপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চাঁপাইনবাবগঞ্জে জুমার নামাজের পর ডিএনসির মাদকবিরোধী লিফলেট বিতরণ কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তির ৪ মাসের কারাদণ্ড টুঙ্গিপাড়ায় আড়াই বছর পর বঙ্গবন্ধুর সমাধিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্ন করলেন ছাত্রলীগের নেতাকর্মীরা শেখ হাসিনার লাশ দরকার, কারণ তিনি আন্দোলন গড়ে তুলতে চান বলে মন্তব্য করেছেন রিজভী নরসিংদীর শিবপুরে সহকারী কমিশনারের (ভূমি) অভিযানে বাল্যবিবাহ বন্ধ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ ময়মনসিংহের গৌরীপুরে, দলের কেউ আ.লীগের সঙ্গে সম্পর্ক রাখলেই কঠোর ব‍্যবস্থা: ত্রাণ প্রতিমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি সাধারণ শ্রমিকের অসাধারণ উদ্যোগ গোপালগঞ্জে আইজিপির উপস্থিতিতে সমন্বিত বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

খুনের হুমকি বাদশাহকে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:০৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ২০০ বার পড়া হয়েছে

বলিউড সুপারস্টার সালমান খানের পর প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন এবার র‍্যাপার বাদশাহ। নতুন গান ‘টাটিরি’ ঘিরে আইনি জটিলতার রেশ কাটতে না কাটতেই হরিয়ানার সংস্কৃতিকে অপমান করার অভিযোগে স্যোশাল মিডিয়ায় গায়ককে সরাসরি হত্যার হুমকি দিয়েছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং।

এনডিটিভির প্রতিবেদন অনযায়ী, বাদশাকে হত্যার হুমকির খবরে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভারতের বিনোদন অঙ্গনে। কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকি আবারও নাড়িয়ে দিয়েছে বলিউড তারকাদের নিরাপত্তাকে।

জানা যায়, অশালীন শব্দের গানের কারণে ২০২৪ সালেও সতর্ক করা হয়েছিল বাদশাকে। তবে এবার স্কুল ছাত্রীদের বিকৃতভাবে উপস্থাপন করায় গায়ককে প্রকাশ্যে কপালে গুলি করার হুমকি দিয়েছে গ্যাংটি।

গ্যাংস্টারের হুমকি ছাড়াও গানটিকে কেন্দ্র করে আইনি চাপে রয়েছেন বাদশাহ। ১৪ মার্চ তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে হরিয়ানা নারী কমিশন। বাদশাহর বিরুদ্ধে একাধিক এফআইআরসহ মামলাও করা হয়েছে। মামলার প্রথম শুনানির তারিখ নির্ধারিত হয়েছে আগামী ১৬ মার্চ।

তারকাদের হত্যার হুমকি দেয়া এবারই প্রথম নয় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের। এর আগেও এই গোষ্ঠী হত্যার হুমকি দিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান, অভিনেতা রণবীর সিং, নির্মাতা রোহিত শেঠি, কপিল শর্মার মতো তারকাদের। এবার সে তালিকায় নতুন করে যুক্ত হলেন র‌্যাপার বাদশাহ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

খুনের হুমকি বাদশাহকে

আপডেট সময় ১০:০৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬