ময়মনসিংহ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নারায়ণগঞ্জের বন্দরে ডিবি পুলিশ পরিচয়ে ১৮ লাখ টাকা ছিনতাই, থানায় মামলা ৬৪ বিজিবি’র বড় সফলতা: চোরাকারবারিরা পালালেও উদ্ধার ৬০ হাজার ইয়াবা মানুষের আসল ঠিকানা ইট-কাঠের বাড়ি নয়, মানবিক হৃদয়: এক চিরকুটেই জীবনের শ্রেষ্ঠ উপহার পেলেন অবসরপ্রাপ্ত ডাকপিয়ন মনোহরদীতে কাছিটান খেলায় খোটমোড়া দলের জয়, দর্শকদের ঢল অভিভাবকদের না জানিয়েই স্কুল কমিটি: বারহাট্টায় নিয়ম না মানার অভিযোগ গ্যাসের তীব্র সংকটে চরম ভোগান্তিতে কালিয়াকৈরবাসী, সিএনজি পাম্পে যানবাহনের দীর্ঘ সারি ​৯ মাসের অনাথ শিশু থেকে ‘বিএ পাস’ সমাজসেবক ​মায়ের মুখের হাসির জন্য মেম্বার পদে লড়ছেন অদম্য হারাধন টেকনাফে সিএনজি থেকে ৬ হাজার ৫০০ ইয়াবা উদ্ধার, দুই মাদক কারবারি গ্রেপ্তার সাংবাদিক তুরাবের স্মৃতিতে বৃক্ষরোপণ করল সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আইইউটিতে অটোমেক টু পয়েন্ট জিরো’র উদ্বোধনীতে এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রুদ্ধশ্বাস অপেক্ষার অবসান: উন্মুক্ত হচ্ছে হরমুজ, কমছে তেলের দাম

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:০৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

রাতভর ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠার পর অবশেষে শর্তসাপেক্ষে ১৪ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই খবরে বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জনিয়েছেন, হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ফোনে কথা বলার পর তিনি ইরানে দুই সপ্তাহের জন্য বোমা হামলা বন্ধ রাখছেন।

তবে ইরানকে হরমুজ প্রণালি অবিলম্বে, পুরোপুরি খুলে দিতে হবে যাতে জাহাজ সেখান দিয়ে নিরাপদে যেতে পারে।

ট্রাম্প বলেন, ইরান ১০ দফা প্রস্তাব দিয়েছে। তিনি মনে করেন, এর ভিত্তিতে আলোচনা চলতে পারে। ট্রাম্প বলেছেন, অতীতে বিভিন্ন বিষয় নিয়ে মতৈক্য হয়েছে। তবে তিনি এই বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

সিএনএন উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার জানিয়েছে, ইসরায়েল যুদ্ধবিরতি মেনে চলতে দায়বদ্ধ।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, দুই সপ্তাহের  যুদ্ধবিরতির ঘোষণার ফলে যুক্তরাষ্ট্রের জয় হলো, প্রেসিডেন্ট ট্রাম্প ও মার্কিন সেনার জয় হলো।

অন্যদিকে ইরানের সরকারি মিডিয়া দাবি করেছে, ট্রাম্প ইরানের প্রস্তাব মেনে নিয়ে যুদ্ধ থামাতে রাজি হয়েছেন। ইরানের বিরুদ্ধাচরণ থেকে তিনি সরে আসতে বাধ্য হয়েছেন। এটা তার পক্ষে মর্যাদাহানিকর।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জের বন্দরে ডিবি পুলিশ পরিচয়ে ১৮ লাখ টাকা ছিনতাই, থানায় মামলা

রুদ্ধশ্বাস অপেক্ষার অবসান: উন্মুক্ত হচ্ছে হরমুজ, কমছে তেলের দাম

আপডেট সময় ১১:০৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬