ময়মনসিংহ , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত জানিয়েছেন সিইসি শাপলা চত্বরের ঘটনা সরকার উপেক্ষা করবে না, ভালো বিচার হবে জানিয়েছেন তথ্য উপদেষ্টা দুর্নীতির অভিযোগ প্রমাণিত: এসকে সুরের ৩ বছরের জেল গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন ভারপ্রাপ্ত স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি ময়মনসিংহের গৌরীপুরে উন্নয়ন ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী হাসনাত- সারজিস গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত শিক্ষককে ভিডিও ছড়িয়ে হেনস্তা, আইনি পদক্ষেপ পূর্বধলার সমস্যা ও অভিযোগ সরাসরি জানাতে এমপি মানসুরার ব্যতিক্রমী উদ্যোগ পূর্বধলা থানা পরিদর্শন করলেন নেত্রকোণার পুলিশ সুপার তরিকুল ইসলাম
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

এসএসসি পরীক্ষার কেন্দ্রে কড়া নজরদারি: সিসি ক্যামেরায় ইন্টারনেট সংযোগের নির্দেশ

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

সারাদেশে আজ থেকে শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরার সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে সোমবার এক জরুরি চিঠির মাধ্যমে এই নির্দেশনা দেশের সকল কেন্দ্রসচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

শিক্ষা বোর্ড থেকে দেওয়া ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, অনেক কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকলেও ইন্টারনেট সংযোগ না থাকার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে সরাসরি মনিটরিং বা তদারকি কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই সমস্যা সমাধানে পরীক্ষার কেন্দ্রগুলোর সিসিটিভির ‘ডিভিআর’ বা ‘এনভিআর’-এর সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ সচল রাখতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে চিহ্নিত করে সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্যমতে, এবার মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য ফরম পূরণ করেছেন। এর মধ্যে সাধারণ ৯টি বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। এছাড়া মাদরাসা বোর্ডে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। সারাদেশে মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত জানিয়েছেন সিইসি

এসএসসি পরীক্ষার কেন্দ্রে কড়া নজরদারি: সিসি ক্যামেরায় ইন্টারনেট সংযোগের নির্দেশ

আপডেট সময় ০৯:০৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬