ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয় বলেছেন জামায়াত আমির সরকার সার সংকটের অভিযোগ এড়াতে চাইছে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম এক স্থানে ডিলার পয়েন্ট, অন্য স্থানে গুদাম: পীরগঞ্জে সার কিনতে গিয়ে চরম ভোগান্তিতে কৃষকরা কেরানীগঞ্জে ৬০ পুরিয়া হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার সীমান্তে বিজিবির কঠোর অভিযান: উদ্ধার ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টর যুব উন্নয়ন ও মানবিক সেবায় পূর্বধলায় স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি ময়মনসিংহের গৌরীপুরে গুজিখার কেরামতিয়া মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও আনন্দ মিছিল অনুষ্ঠিত নেপালে ত্রাণ-উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সরবরাহ স্বাভাবিক হওয়ার আশায় বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম আজ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ, কারণ দর্শানোর নোটিশ

নেত্রকোনার পূর্বধলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে কর্মস্থলে নিয়মিত অনুপস্থিতি ও দায়িত্ব অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে।

গত  সোমবার (২০ এপ্রিল) ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনীম জাহান স্বাক্ষরিত এক পত্রে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এ অভিযোগ পাঠানো হয়।

দাপ্তরিক পত্রে উল্লেখ করা হয়েছে, আগামীকাল ২১ এপ্রিল ২০২৬ থেকে শুরু হতে যাওয়া এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ ২০ এপ্রিল সকাল ১১টায় ইউএনও কার্যালয়ে এক জরুরি সভা ডাকা হয়েছিল। ট্যাগ অফিসার ও ভিজিল্যান্স টিমসহ সংশ্লিষ্টদের ওই সভায় উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হলেও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন না। বার বার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

পরবর্তীতে সভা শেষে দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি ইউএনও কার্যালয়ে উপস্থিত হন। দেরিতে আসার কারণ জানতে চাইলে তিনি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন বলে পত্রে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও জানানো হয়, মো. আবু বকর সিদ্দিক প্রতিদিন ময়মনসিংহ থেকে কর্মস্থলে যাতায়াত করেন এবং অফিস করেন মাত্র তিন ঘণ্টা (সকাল ১১টা থেকে দুপুর ২টা/৩টা পর্যন্ত)। এছাড়া মহান বিজয় দিবস, স্বাধীনতা দিবস ও পহেলা বৈশাখের মতো জাতীয় অনুষ্ঠানগুলোতেও তাকে কর্মস্থলে পাওয়া যায় না বলে দাপ্তরিক চিঠিতে জানানো হয়।

এমতাবস্থায়, পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পালনে এমন চরম অবহেলার বিষয়টি আমলে নিয়ে তাঁর বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয় বলেছেন জামায়াত আমির

পূর্বধলায় মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ, কারণ দর্শানোর নোটিশ

আপডেট সময় ১০:৩৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬