ময়মনসিংহ , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​রমনা থানায় স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সারপ্রাইজ ভিজিট’, ১০ মিনিটেই তোলপাড় “পানির যথাযথ ব্যবহারে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে সরকার” – প্রধানমন্ত্রী এনসিপির নুসরাতের মনোনয়ন বৈধ পূর্বধলায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ,আহত ৩,নিহত২ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন ৪১ হাজারেরও বেশি প্রধানমন্ত্রী শাহজালালের মাজার জিয়ারত করলেন আজ দুপুরে এনসিপি’র জরুরি সংবাদ সম্মেলন: নজরে মহারাষ্ট্রের রাজনীতি গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখান মেয়র শাহাদাত গৌরীপুরে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা! ইসরায়েলসহ ৩ দেশে ট্রাম্পের জরুরি অস্ত্র সরবরাহের ঘোষণা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা! ইসরায়েলসহ ৩ দেশে ট্রাম্পের জরুরি অস্ত্র সরবরাহের ঘোষণা

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১২:০২:২১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ইরান ও ইসরায়েলের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি এবং মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য মিত্র দেশগুলোর কাছে প্রায় ৯ বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বিক্রির জরুরি অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। 

বুমবার্গের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কংগ্রেসের সাধারণ পর্যালোচনা প্রক্রিয়া এড়িয়ে জরুরিভিত্তিতে এই অস্ত্র হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছেন।

এই বিশাল অস্ত্র চুক্তির আওতায় ইসরায়েলকে দেওয়া হচ্ছে প্রায় ৯৯২ দশমিক ৪ মিলিয়ন ডলার মূল্যের ১০ হাজার ‘অ্যাডভান্সড প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম-২’, যা বিএই সিস্টেমস নামক প্রতিষ্ঠান তৈরি করে থাকে। কাতারকেও একই পরিমাণ ও মূল্যের অর্থাৎ প্রায় ১০ হাজার এপিকেডব্লিউএস-টু এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সরঞ্জাম সরবরাহের অনুমোদন দেওয়া হয়েছে।

কুয়েতের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে প্রায় ২ দশমিক ৫ বিলিয়ন ডলার মূল্যের ‘ইন্টিগ্রেটেড ব্যাটেল কমান্ড সিস্টেম’ এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির সবুজ সংকেত দেওয়া হয়েছে। এই চুক্তির প্রধান ঠিকাদার হিসেবে রয়েছে নর্থরোপ গ্রাম্যান, আরটিএক্স এবং লকহিড মার্টিনের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো।পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই প্রতিটি বিক্রির ক্ষেত্রেই একটি ‘জরুরি অবস্থা’ বিদ্যমান থাকার সপক্ষে বিস্তারিত যুক্তি প্রদান করেছেন। তার মতে, মধ্যপ্রাচ্যের বর্তমান নাজুক পরিস্থিতিতে এই অস্ত্রগুলো অবিলম্বে সরবরাহ করা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য। সাধারণত এ ধরনের বড় অস্ত্র চুক্তির ক্ষেত্রে মার্কিন কংগ্রেসের দীর্ঘ পর্যালোচনার প্রয়োজন হয়, তবে বিশেষ ক্ষমতাবলে এবার সেই প্রথা ভাঙা হয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান এই সংকট কেবল সামরিক সংঘাতের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় এটি একটি বৈশ্বিক জ্বালানি সংকটের রূপ নিয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনা বর্তমানে স্থবির হয়ে পড়ায় যেকোনো সময় আবারও আকাশপথে বড় ধরনের হামলা শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এমন এক অনিশ্চিত সময়ে যুক্তরাষ্ট্রের এই বিপুল পরিমাণ অস্ত্র বিক্রির সিদ্ধান্ত ওই অঞ্চলে যুদ্ধের উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। গত মার্চ মাসেও ট্রাম্প প্রশাসন একইভাবে মধ্যপ্রাচ্যের মিত্রদের কাছে জরুরিভিত্তিতে অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছিল, যা মার্কিন প্রশাসনের ইরান বিষয়ক কঠোর নীতিরই প্রতিফলন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​রমনা থানায় স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সারপ্রাইজ ভিজিট’, ১০ মিনিটেই তোলপাড়

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা! ইসরায়েলসহ ৩ দেশে ট্রাম্পের জরুরি অস্ত্র সরবরাহের ঘোষণা

আপডেট সময় ১২:০২:২১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬