ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহের মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত, রেল চলাচলে বিপর্যয় মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’বললেন মাহফুজ আলম বর্তমানে দেশে গুম, ক্রসফায়ার নেই বললেন রিজভী পূর্বধলায় মাদকবিরোধী অভিযান: ৩৬ বোতল ভারতীয় মদসহ আটক ১ গণপিটুনিতে প্রাণ হারালেন টঙ্গীর যুবক, অভিযুক্ত ছিনতাইয়ের ​অর্ধ-বার্ষিক ও প্রাক্‌-নির্বাচনী পরীক্ষার নতুন সময়সূচী প্রকাশ জন্মদিনের বিশেষ ছবি প্রকাশ: আবারও আলোচনায় বিজয়-তৃষার প্রেম অন্য দেশ পারলে ইরান কেন ক্ষেপণাস্ত্র রাখতে পারবে না জানিয়েছেন শেহবাজ চীন সফরে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব বললেন রিজভী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গুপ্ত সেজে থাকার অনেক সুবিধা,তাই শিবির আবারও গুপ্ত হতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন

শিবিরের যারা প্রকাশ্যে এসেছে, আজ অবধি কারো কোনো সমস্যা হয়নি। কিন্তু গুপ্ত হয়ে সাধারণ শিক্ষার্থী সেজে থাকার মধ্যে অনেক সুবিধা আছে। যেটা তারা গুপ্ত থাকার আগে ও সুপ্ত হওয়ার পরের সময়ের মধ্যে এনালাইসিস করে পেয়েছে। এ কারণে শিবির আবারও গুপ্ত হতে চাচ্ছে, বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।

আজ রোববার (১০ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি তুলেছিল। তাদের ধারণা ছিল, আওয়ামী লীগ সরকারের পতনের পরও হয়তো প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পাবে না।

রাজধানীর ইডেন মহিলা কলেজের সাম্প্রতিক ঘটনাকে উল্লেখ করে তিনি বলেন, ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে কলেজ ক্যাম্পাস উত্তাল হয়েছে। তবে আন্দোলনে অংশ নেওয়া অনেককে নেকাব বা মাস্ক পরিহিত দেখা গেছে। অথচ জুলাই গণঅভ্যুত্থানের সময় যারা রাজপথে নেমেছিলেন, তারা স্বাভাবিক পোশাকেই এসেছিলেন এবং নিজেদের পরিচয় গোপন করার চেষ্টা করেননি।

পোস্টে ইডেন কলেজসংলগ্ন এলাকায় সন্ধ্যার পর রাস্তার দুই পাশে বসে থাকা যুগলদের প্রসঙ্গও তোলেন রাশেদ খাঁন। তিনি বলেন, এটি বন্ধে আন্দোলন হলে সাধারণ মানুষ তা সাধুবাদ জানাবে।

সবশেষে তিনি মন্তব্য করেন, ছাত্ররাজনীতি নিষিদ্ধ নয়, বরং অপসংস্কৃতি নিষিদ্ধ হওয়া উচিত।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহের মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

গুপ্ত সেজে থাকার অনেক সুবিধা,তাই শিবির আবারও গুপ্ত হতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন

আপডেট সময় ০১:০৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬