ময়মনসিংহ , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী গণঅধিকার পরিষদের মুখপাত্রের দায়িত্ব পেলেন আবু হানিফ রাজারহাটে অতিরিক্ত পরীক্ষার ফি আদায়ের অভিযোগ উঠেছে পূর্বধলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সংরক্ষিত নারী আসনের এমপির খাদ্যসামগ্রী সহায়তা জুলাই পদযাত্রা’র ঘোষণা এনসিপির পূর্বধলায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা: সরকারি সেবা জনবান্ধব করার দাবী সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, বিড়ি এবং ফেনসিডিল উদ্ধার সঠিকভাবে রোগ নির্ণয়ে বাংলাদেশ পিছিয়ে আছে বললেন স্বাস্থ্যমন্ত্রী ব্রাজিল-নরওয়ে ম্যাচে জিতবে কে ? জানালো সুপার কম্পিউটার ফিফার কাছে তদন্তের অনুরোধ ইকুয়েডরের
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন; সুস্থতা কামনায় চম্পার আবেগঘন বার্তা

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৯:৫৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

ঢালিউড অভিনেতা ও নিরাপদ সড়ক আন্দোলনের কাণ্ডারি ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন। প্রিয় সহকর্মীর এই অসুস্থতার খবর কিছুতেই মানতে পারছেন না অভিনেত্রী গুলশান আরা আক্তার চম্পা।

সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাঞ্চনের শারীরিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
বিস্ময় প্রকাশ করে চম্পা বলেন, ‘এটা সত্যিই অনেক দুঃখজনক। কখনোই ভাবতে পারিনি যে কাঞ্চন ভাইয়ের এই দুঃসংবাদ এত তাড়াতাড়ি শুনতে হবে। এটা মেনে নেওয়া যায় না।

তার কথায়, ‘কাজের ক্ষেত্রে কাঞ্চন ভাইয়ের সঙ্গে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে গেছে। একবার শুটিংয়ের সময় উনি অনেক উঁচু পাহাড় থেকে পড়ে গিয়েছিলেন। কিন্তু সেখান থেকেও উনি লড়াই করে ফিরে এসেছেন। তিনি আমাদের সবার কাছে পথপ্রদর্শক ছিলেন।

তিনি আরও বলেন, ‘কাঞ্চন ভাই নিয়মিত ধর্ম পালন করতেন। আমার সঙ্গে দেখা হলেই বলতেন তুমি নামাজ পড়ো তুমি এটা পড়বে ওটা পড়বে। উনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। সেই মানুষটি এভাবে শয্যাশায়ী হবেন তা ভাবা যায় না। আমি আল্লাহর কাছে অনেক দোয়া করেছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন; সুস্থতা কামনায় চম্পার আবেগঘন বার্তা

আপডেট সময় ০৯:৫৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬