ময়মনসিংহ , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আসন্ন পূর্বধলা উপজেলা নির্বাচন: ভাইস চেয়ারম্যান পদে লড়বেন মৎস্যজীবী দল নেতা মোহাম্মদ আলী পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু আজ বছরের দীর্ঘতম দিন সিলেটে হাম-রুবেলায় মৃত্যু বেড়ে ৭৬, আক্রান্ত ৩৩০ ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার ​মধ্যপ্রাচ্য সংকট নিরসনে সুইজারল্যান্ডে বৈঠকে বসছে ইরান ও যুক্তরাষ্ট্র ঢাকাসহ ১৪ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা পদত্যাগের গুঞ্জন: সোমবারই কি দায়িত্ব ছাড়ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? টানা ৪০ দিন জামাতে নামাজ: সাইকেল উপহার পেল ৯ শিশু-কিশোর শ্রদ্ধা ও ভালোবাসায় আজ বিশ্ব বাবা দিবস
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে যাচ্ছেন

জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল-এর হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আগামী মঙ্গলবার (১৬ জুন) নিউইয়র্কের উদ্দেশে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ১৭ থেকে ১৯ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল-এর হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্ট অনুষ্ঠিত হবে। সেগমেন্টে অংশগ্রহণ করবে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

জানা গেছে, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল-এর হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে অংশ নিতে মঙ্গলবার নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রতিমন্ত্রী। সেগমেন্টে অংশগ্রহণ শেষে আগামী ২০ জুন নিউইয়র্ক থেকে তার দেশে ফেরার কথা রয়েছে।
ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল-এর হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের ভাইস প্রেসিডেন্ট ও জাতিসংঘে স্পেনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হেক্টর গোমেজ এবারের সেগমেন্টে চেয়ারের দায়িত্ব পালন করবেন।

জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল-এর হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্ট হলো-বিশ্বব্যাপী মানবিক সংকট মোকাবিলা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ সহায়তার সমন্বয় সাধনের জন্য একটি প্রধান প্ল্যাটফর্ম। প্রতি বছর সদস্য রাষ্ট্র, জাতিসংঘ সংস্থা এবং দাতা দেশগুলোকে একত্রিত করে একটি সর্বসম্মত মানবিক প্রস্তাব গ্রহণ করা হয় সেগমেন্টে।

সেগমেন্টে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান ও জটিল মানবিক জরুরি অবস্থাগুলো মোকাবিলায় সম্মিলিত বৈশ্বিক সাড়াদান, মানবিক সহায়তা জোরদার, আন্তর্জাতিক মানবিক আইনের প্রয়োগ এবং জলবায়ু সংকটের মানবিক প্রভাবের মতো বিষয়গুলোতে আলোচনা হয় এবং এসব বিষয়ে নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে।
জাতিসংঘ সদস্য দেশ, মানবিক সাহায্য প্রদানকারী সংস্থা, বেসরকারি সংস্থা, শিক্ষাবিদ এবং সংকট-কবলিত সম্প্রদায়ের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করে থাকেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসন্ন পূর্বধলা উপজেলা নির্বাচন: ভাইস চেয়ারম্যান পদে লড়বেন মৎস্যজীবী দল নেতা মোহাম্মদ আলী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে যাচ্ছেন

আপডেট সময় ০১:২২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬