গত বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর উপজেলার পৌর শহরের চাপাতলী জেলা পরিষদ মোড় এলাকার জেরিন রাইস প্রসেসিংয়ে (পুষ্টি চাল মিশ্রণ মিল) অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান।
পুলিশ সূত্রে জানা যায়, খাদ্য অধিদপ্তরের ৫০ কেজির ৫০০ বস্তা এবং ৩০ কেজির ২৭০ বস্তাসহ মোট ৭৭০ বস্তায় ভর্তি ৩৩ হাজার ১০০ কেজি চাল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত চালের আনুমানিক মূল্য ১৬ লাখ ২১ হাজার ৯০০ টাকা।
অভিযানকালে চালের মালিক হিসেবে শেরপুর সদর উপজেলার কসবা ভাটিপাড়া গ্রামের মৃত বাবুল তালুকদারের ছেলে মো. বোরহান উদ্দিনকে (৪২) আটক করা হয়। তিনি ৫০ কেজির সরকারি চালের বস্তা খুলে ৩০ কেজির নতুন বস্তায় ভরার সময় হাতেনাতে ধরা পড়েন।
বিজ্ঞাপন
তদন্ত সংশ্লিষ্টরা জানান, ৫০ কেজির সরকারি চাল ছোট ৩০ কেজির বস্তায় ভরে নতুন করে বাজারজাত করার চেষ্টা চলছিল। উদ্ধার হওয়া ৩০ কেজির বস্তাগুলোতে ‘খাদ্যবান্ধব কর্মসূচি-২০২৬ সালের জুন মাস’ উল্লেখ ছিল। অভিযোগ রয়েছে, তারা কম দামে পুরনো (২০১৯ থেকে ২০২৫ সালের) বস্তার চাল সংগ্রহ করে ২০২৬ সালের নতুন বস্তায় ভরে বেশি দামে বিক্রির পরিকল্পনা করছিল।
অভিযানের সময় শেরপুর পুলিশের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার উপস্থিত ছিলেন।
এ বিষয়ে শেরপুর সদর থানার ওসি সোহেল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করা হয়েছে। প্রশাসনকে জানানো হলে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময়

জেলা প্রতিনিধি শেরপুর 


















