ময়মনসিংহ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ইরানের অবরুদ্ধ অর্থ এবার কাজে লাগবে জরুরি পণ্য ক্রয়ে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১২:২৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

দোহায় অনুষ্ঠিত আলোচনার পর কাতারে আটকে থাকা ইরানের কিছু অর্থ দেশের প্রয়োজনীয় পণ্য কেনার জন্য ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি।

গত বুধবার (১ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে ।

মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধে হওয়া সমঝোতার অংশ হিসেবে ওয়াশিংটন ইরানের জব্দ বা সীমাবদ্ধ অর্থ ব্যবহারের অনুমতি দিতে রাজি হয়েছে। তবে এই অর্থ কীভাবে ছাড়া হবে, কোন প্রক্রিয়ায় ব্যয় করা হবে এবং কবে থেকে কার্যকর হবে এসব বিষয় এখনও স্পষ্ট নয়।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে দেওয়া সাক্ষাৎকারে গারিবাবাদি বলেন, কাতারের কর্মকর্তা, বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বৈঠকে প্রাথমিক ৬০০ কোটি (৬ বিলিয়ন) ডলারের একটি অংশ কীভাবে ব্যয় করা হবে, তা নিয়ে আলোচনা হয়েছে।

এই চুক্তি বাস্তবায়নের মাধ্যমে ইরানের অর্থনৈতিক চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। তবে বিস্তারিত বাস্তবায়ন প্রক্রিয়া এখনও প্রকাশ করা হয়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার

ইরানের অবরুদ্ধ অর্থ এবার কাজে লাগবে জরুরি পণ্য ক্রয়ে

আপডেট সময় ১২:২৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬