ময়মনসিংহ , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস: ৯ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা জারি রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের পতন, শেষ ষোলোয় আর্জেন্টিনা! অতিরিক্ত সময়ের শুরুতেই আর্জেন্টিনার গোল, এগিয়ে যাওয়ার উল্লাস! রক্তাক্ত জুলাইয়ের স্মরণে আজ বিশেষ স্মরণসভা, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মেসির কণ্ঠে প্রশংসার জোয়ার, উপহার পেলেন জার্সি: স্বপ্নপূরণ ভোজিনিয়ার! পুলিশ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেপ্তার পূর্বধলায় জুমার নামাজের আগে ওসির সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি গাঁজা ও ৩৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ সিলেটে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার সিলেটে ট্রাক আটকে মহাসড়ক অবরোধ, বিজিবির ফাঁকা গুলি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ময়মনসিংহ মহানগর তাঁতী দলের উদ্যোগে ডাঃ জাহাঙ্গীর আলমের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

গত ৩ জুলাই ২০২৬ (শুক্রবার) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অঙ্গসংগঠন ময়মনসিংহ মহানগর তাঁতী দলের উদ্যোগে সংগঠনের সংগ্রামী আহ্বায়ক ডাঃ জাহাঙ্গীর আলমের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ আছর নগরীর নতুন বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। উপস্থিত নেতাকর্মীরা ডাঃ জাহাঙ্গীর আলমের আশু রোগমুক্তি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর আসনের মাননীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক মনজুরুল হক, মমিনুল ইসলাম, মোহাম্মদ আলী আকন্দ রিপন এবং হৃদয় আহমেদ। উপস্থিত ছিলেন জেলা তাঁতী দলের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, বিএনপি নেতা খন্দকার মাসুদ, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিমুদ্দিন খানসহ ময়মনসিংহ মহানগর তাঁতী দলের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উলামা দলের সদস্য সচিব ফয়েজুল্লাহ। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উলামা দলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন মোমেন। মোনাজাতে ডাঃ জাহাঙ্গীর আলমের দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, ডাঃ জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে ময়মনসিংহ মহানগর তাঁতী দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁর নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী হয়েছে। তাঁরা আশা প্রকাশ করেন, মহান আল্লাহ তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করবেন এবং তিনি আবারও নেতাকর্মীদের মাঝে ফিরে এসে সংগঠনের কার্যক্রমে সক্রিয়ভাবে নেতৃত্ব দেবেন।

দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীরা ডাঃ জাহাঙ্গীর আলমের দ্রুত সুস্থতা কামনা করে সকলের কাছে তাঁর জন্য দোয়া প্রার্থনা করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস: ৯ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা জারি

ময়মনসিংহ মহানগর তাঁতী দলের উদ্যোগে ডাঃ জাহাঙ্গীর আলমের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৩২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬