ময়মনসিংহ , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক জানিয়েছেন ডা. জুবাইদা রহমান ন্যাটো সম্মেলনের আগে মেলোনির সঙ্গে পুরনো বিবাদ উস্কে দিলেন ট্রাম্প ! শুধু প্রকল্প বাস্তবায়ন নয়, সেবা পৌঁছাতে বাড়াতে হবে জনসচেতনতা বলেছেন অর্থমন্ত্রী পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ১০৬ অধ্যাপক আবুল কাসেমের দাফন সম্পন্ন পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য সুবিধাবঞ্চিতদের পাশে থাকাই সরকারের লক্ষ্য: এমপি মাধবী মারমা প্রশান্ত মহাসাগরে কৌশলগত ক্ষেপণাস্ত্রের ‘সফল’ পরীক্ষা চালালো চীন নেত্রকোনায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, আহত ৫, গ্রেপ্তার ২
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নেত্রকোনায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, আহত ৫, গ্রেপ্তার ২

নেত্রকোনার দুর্গাপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পাঁচ সদস্য। গত শনিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার মাসকান্দা গ্রামের একটি বাড়ির পেছনের সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ রোববার দুপুরে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা এবং বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

​ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে পরবর্তীতে এই মামলাগুলোতে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার মাসকান্দা গ্রামের আবদুল আউয়াল (৫৫) এবং চারিয়া-মাসকান্দা গ্রামের মৃত তারা মিয়ার ছেলে আলী আকবর (২৮)।

​হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন—উপপরিদর্শক (এসআই) হায়দার আলী (রানা), সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সাকিব, কনস্টেবল আমিনুল ইসলাম, খোকন ও রনজিৎ সিংহ। আহতদের মধ্যে দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিরা দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

​পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে মাদক ক্রেতা সেজে মাসকান্দা গ্রামে অভিযান চালায় ডিবির একটি দল। এ সময় পুলিশ মাদকসহ চক্রটিকে হাতেনাতে ধরতে গেলে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে পুলিশ দুজনকে আটকে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

​এ ঘটনায় এসআই হায়দার আলী বাদী হয়ে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করে একটি মামলা করেছেন। একই সঙ্গে বিশেষ ক্ষমতা আইনে চারজনকে আসামি করে আরেকটি মামলা করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে বিশেষ ক্ষমতা আইনের মামলার বাকি দুই আসামির নাম এখনো প্রকাশ করেনি পুলিশ।

​জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাংশু কুমার দেব জানান, গ্রেপ্তারকৃত আলী আকবর একজন চিহ্নিত মাদক কারবারি। মাত্র দুই মাস আগেও ৬০০ বোতল ফেনসিডিলসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। ওই মামলায় জামিন পেয়ে গত সোমবারই তিনি কারাগার থেকে বের হন।

কারামুক্ত হয়েই তিনি আবারও মাদক কারবারে জড়িয়ে পড়েন—এমন গোপন তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছিল।
​দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুই আসামিকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক জানিয়েছেন ডা. জুবাইদা রহমান

নেত্রকোনায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, আহত ৫, গ্রেপ্তার ২

আপডেট সময় ০২:৩৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬