ময়মনসিংহ , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল: সম্ভাব্য সময়ের আভাস দিলেন বোর্ড চেয়ারম্যান নারায়ণগঞ্জে নয়ামাটি নতুন সার্বজনীন পূজা কমিটির কাঠামো পূজায় হামলা, আইনানুগ ব্যবস্থার দাবি ​সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল পূর্বধলায় বিএনপি নেতা ফকির হারুন আল হেলালের মৃত্যুবার্ষিকী পালিত স্মার্ট ইউনিয়ন গড়ার অঙ্গীকার নিয়ে মাঠে উদ্যোক্তা সমর চন্দ্র সরকার কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার ও কারাদণ্ড ​মোবাইলে খেলা দেখার সময় খালে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার উত্তর পূর্বধলা সার্বজনীন কালী মন্দিরে সংরক্ষিত নারী আসনের এমপি মানসুরা আলমের সৌর বিদ্যুৎ প্যানেল প্রদান দুর্গতদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সহায়তা দেবে সরকার জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী বাপ্পি!
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

​সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১২:৩০:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

দেশের আটটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৮ জুলাই) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

একইসঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। ফলে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত পৃথক এক সতর্কবার্তায় বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এতে উল্লেখ করা হয়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল: সম্ভাব্য সময়ের আভাস দিলেন বোর্ড চেয়ারম্যান

​সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

আপডেট সময় ১২:৩০:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬