ময়মনসিংহ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার সময়সূচির বিজ্ঞপ্তিটি অসত্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড ​শহীদ দিবসের মঞ্চ ভাঙচুরের ঘটনায় তোলপাড়: রাতভর পাহারা দিয়ে পরিস্থিতি সামাল দিলেন মমতা মামলা নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে বলেছেন আইনমন্ত্রী দক্ষিণাঞ্চলের দুই পদযাত্রার সময়সূচিতে পরিবর্তন আনল এনসিপি হজযাত্রীদের বিমানভাড়া কমছে:ধর্মমন্ত্রী ​সড়ক দুর্ঘটনা রোধে বড় লক্ষ্য: প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার বাংলাদেশের ​আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা: সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ ৫ লাখ ৫ হাজার টাকা দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, নতুন দর কত? ​পুলিশকে ফাঁকি দিয়ে আদালত চত্বর থেকে হাতকড়া খুলেই চম্পট দিল ডাকাত মুসলিম মায়ের অদম্য সংগ্রাম আর ত্যাগের ফলেই আজকের তারকা লামিনে ইয়ামাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ময়মনসিংহের গৌরীপুরে আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থা, গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে সোমবার (২০ জুলাই ২০২৬ ইং) ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আফিয়া আমিন পাপ্পা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা। এছাড়াও সংগঠনের সভাপতি মোঃ মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক,হাজী আইনুল হক, সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এ সময় অতিথিরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানানো হয়।

সংগঠনের সভাপতি মোঃ মাহফুজুর রহমান বলেন, “আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থা সবসময় বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা, আইনের সুশাসন নিশ্চিতকরণ এবং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে কাজ করে যাচ্ছে। পরিবেশ সংরক্ষণেও আমাদের এই কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত হবে।”

উল্লেখ্য, আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থা, গৌরীপুর উপজেলা শাখা নিয়মিতভাবে মানবাধিকার সচেতনতা বৃদ্ধি, আইনি সহায়তা প্রদান, সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার সময়সূচির বিজ্ঞপ্তিটি অসত্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড

ময়মনসিংহের গৌরীপুরে আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত

আপডেট সময় ০২:২৩:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬