ময়মনসিংহ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহে উন্নতমানের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে নতুন ঠিকানায় মেরী স্টোপস ক্লিনিকের উদ্বোধন মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নেত্রকোণায় ৫ দিনব্যাপী ‘ভূমি ব্যবস্থাপনা কোর্স’ প্রশিক্ষণের উদ্বোধন

নেত্রকোণায় ইউনিয়ন ভূমি সহকারী/উপ-সহকারী কর্মকর্তা, সার্ভেয়ার, রাজস্ব সহকারী, পেশকার ও সার্টিফিকেট সহকারীসহ সমপর্যায়ের কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে ৫ দিনব্যাপী “ভূমি ব্যবস্থাপনা কোর্স” প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।

​সোমবার (২৭ জুলাই ২০২৬) সকাল ৯:৪৫ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, নেত্রকোণার আয়োজনে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার জনাব এস এম হুমায়ুন কবির সরকার।

​নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ভূমি প্রশাসনের সংশ্লিষ্ট কর্মচারীরা উপস্থিত ছিলেন।

​প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, ভূমিসেবা সহজীকরণ এবং নাগরিকদের ভোগান্তি কমাতে কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতার কোনো বিকল্প নেই। এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে বাস্তবায়িত হলে সাধারণ মানুষ আরও দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে সেবা পাবেন।
​

সভাপতি জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান তাঁর বক্তব্যে অংশগ্রহণকারীদের মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান, যাতে ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সেবা ত্বরান্বিত হয়।​৫ দিনব্যাপী এই নিবিড় প্রশিক্ষণ কোর্সে উপজেলার বিভিন্ন ভূমি অফিসের কর্মচারীরা অংশগ্রহণ করছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে উন্নতমানের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে নতুন ঠিকানায় মেরী স্টোপস ক্লিনিকের উদ্বোধন

নেত্রকোণায় ৫ দিনব্যাপী ‘ভূমি ব্যবস্থাপনা কোর্স’ প্রশিক্ষণের উদ্বোধন

আপডেট সময় ১১:০২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬