ময়মনসিংহ , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বৈষম্য দূরীকরণ ও অধিকার নিশ্চিতের লক্ষ্যে সরকারি চাকরিতে নারী কোটা পুনর্বহালের দাবি হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ; আহত সারজিসসহ একাধিক নেতা নেত্রকোণায় টেকসই উন্নয়ন অভীষ্ট (SDGs) বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত গত ৬ মাসে ৩৩৬ শিশু যৌন নির্যাতনের শিকার, হত্যা করা হয়েছে ৮৬ জনকে পূর্বধলায় নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতে শিশু সুরক্ষা নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত জনগণের সেবায় অনন্য সোনিয়া বেগম: আগিয়া ইউনিয়নে টানা ৩য় বার জয়ের পথে ‘জনপ্রিয়’ সংরক্ষিত নারী মেম্বার নওগাঁয় প্রশাসনের নির্দেশ তোয়াক্কা না করে অবৈধ ‘বিবিসি ব্রিকস’ চালুর চেষ্টা ফেনী পৌরসভার সহায়তায় হাসি ফুটল দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মুখে নতুন মূল্যায়ন ব্যবস্থার মাধ্যমে শিক্ষার মানোন্নয়নের উদ্যোগ: শিক্ষা প্রতিমন্ত্রী” হাঁটু পানিতে নিমজ্জিত ত্রিশালের প্রধান সড়ক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শেরপুরে দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের তাগিদ প্রতিমন্ত্রী ইকবাল হোসেইনের

দুর্যোগ মোকাবিলা, ত্রাণ কার্যক্রমের গতি বৃদ্ধি এবং সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন, এমপি।

গত মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মাহমুদুল হক রুবেল এবং সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, দুর্যোগকালীন সময়ে দ্রুত ত্রাণ বিতরণ, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং সরকারি সহায়তা কার্যক্রমকে আরও কার্যকর করতে মাঠ প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে হবে। তিনি জনগণের কল্যাণে দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপংকর রায়, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সদর সার্কেল) নাসরিন আক্তার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মতবিনিময় সভায় জেলার সার্বিক উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের অগ্রগতি এবং জনসেবার মানোন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে মতামত প্রদান করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈষম্য দূরীকরণ ও অধিকার নিশ্চিতের লক্ষ্যে সরকারি চাকরিতে নারী কোটা পুনর্বহালের দাবি

শেরপুরে দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের তাগিদ প্রতিমন্ত্রী ইকবাল হোসেইনের

আপডেট সময় ০৯:৪২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬