ময়মনসিংহের ত্রিশাল পৌর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদার করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বিশেষ পরিচ্ছন্নতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। #CleanTrishal এবং #CleanMymensingh ক্যাম্পেইনের অংশ হিসেবে বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০:০০ টায় ত্রিশাল পৌর এলাকায় এই কর্মসূচি পরিচালিত হয়।
ক্যাম্পেইনের মূল স্লোগান ছিল— “চলো অভ্যাস বদলাই, যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা”।উপজেলা প্রশাসন, ত্রিশাল, ময়মনসিংহের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবক ও স্থানীয় সাধারণ জনগণ ব্যানার হাতে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ক্যাম্পেইনে বক্তারা নিজ নিজ চারপাশ পরিষ্কার রাখার গুরুত্ব তুলে ধরে বলেন, কেবল প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; বরং নাগরিকদের নিজেদের অভ্যাসের পরিবর্তন ঘটিয়ে যেখানে-সেখানে ময়লা না ফেলার মানসিকতা গড়ে তুলতে হবে। তবেই একটি সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর ত্রিশাল এবং ময়মনসিংহ গড়ে তোলা সম্ভব।

রিফাত উজ জামান স্টাফ রিপোর্টার 


















