ময়মনসিংহ , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক পূর্বধলায় ,রাজধলা বিলের জলে ইতিহাস, ঐতিহ্য আর চাপিলার স্বাদ রামুতে এসআরবি-১৫ এর অভিযানে মোটরসাইকেল ও ধারালো অস্ত্র উদ্ধার ডিমলায় ১৮ পিস ইয়াবাসহ দুইজন আটক আসন্ন পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে  ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা মোহাম্মদ আলীর পূর্বধলা বাজারে দীর্ঘদিনের আস্থার প্রতিষ্ঠান ‘এ.আর ইলেকট্রনিক্স অ্যান্ড সার্ভিস সেন্টার’ উখিয়ায় ৩০ হাজার ইয়াবাসহ তিনজন আটক নেত্রকোণাকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলার প্রত্যয় জেলা প্রশাসকের শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ ২০২৬-এর প্রশিক্ষণ উদ্বোধন ভালোবাসার প্রতিদান: নিঃসঙ্গতার বারান্দা থেকে স্মৃতির মণিকোঠায়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে জানিয়েছেন ডব্লিউএইচও

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১২:১৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব স্বাস্থ্য কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং এটি ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী মহামারিতে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে। 

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বরাতে এই তথ্য জানা গেছে।

সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়েসাস বুধবার জানিয়েছেন, বর্তমান গতি অব্যাহত থাকলে এই প্রাদুর্ভাব ২০১৪ থেকে ২০১৬ সালের পশ্চিম আফ্রিকার ভয়াবহ ইবোলা পরিস্থিতিকে ছাপিয়ে যাবে, যেখানে ১১ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।

পূর্ব কঙ্গোতে ছড়ানো এই ভাইরাসে ইতিমধ্যে ৪ হাজার ৩০০ জনেরও বেশি আক্রান্তের মধ্যে ২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, যা ইতিহাসের সবচেয়ে দ্রুত ছড়ানো ইবোলা প্রাদুর্ভাব হিসেবে চিহ্নিত হয়েছে।

দক্ষিণ সুদান, উগান্ডা ও রুয়ান্ডা সীমান্তবর্তী দুর্গম অঞ্চলে চলমান সশস্ত্র সংঘাতের কারণে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ ব্যাহত হচ্ছে। অনেক সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটছে এমন সব এলাকায় যেখানে স্বাস্থ্যকর্মীদের পৌঁছানো অত্যন্ত কঠিন।

এছাড়া দুর্বল অবকাঠামো, অপ্রতুল চিকিৎসাসামগ্রী, বিভ্রান্তিকর তথ্যের প্রসার এবং বকেয়া বেতনের দাবিতে স্বাস্থ্যকর্মীদের ধর্মঘটের কারণে পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে।

ডব্লিউএইচওর স্বাস্থ্য জরুরি সতর্কতা ও সাড়াদান কার্যক্রমের পরিচালক ড. আবদিরাহমান মাহামুদ জানান, তাদের মাঝারি পূর্বাভাস অনুযায়ী এই প্রাদুর্ভাব ছয় মাসের মধ্যে সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে পারে। তবে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করলে এটি ৯ থেকে ১২ মাস পর্যন্ত স্থায়ী হতে পারে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক

কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে জানিয়েছেন ডব্লিউএইচও

আপডেট সময় ১২:১৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬