ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নওগাঁয় টিআরসি নিয়োগের মাঠপর্যায়ের তিন দিনের কার্যক্রম সম্পন্ন নেত্রকোণায় মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পীরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ ৫৩ বিজিবির পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ কোটালীপাড়ায় দুই বছর পর তালা ভেঙে আ.লীগ কার্যালয়ে প্রবেশ, নেতাকর্মীদের মিছিল যুবদল নেতা মুন্নাকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ‘বাচ্চা রিপন’ গ্রেপ্তার ধামইরহাটে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ ​লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযান: ৭ ভারতীয় গরু ও মোটরসাইকেলসহ আটক ১ নবীনগরে তিতাস নদীতে প্রশাসনের অভিযান: ৬টি অবৈধ ঘের উচ্ছেদ, ২৫টি রিং জাল জব্দ টাঙ্গাইলে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, সেবা পেলেন ৩৮ জন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রাজশাহীতে বিজিবির সীমান্ত অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালকের নির্দেশনায় সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ চোরাচালানি মালামাল, মাদকদ্রব্য এবং নারী ও শিশু পাচার রোধে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) কঠোর সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল বৃদ্ধির মাধ্যমে পেশাদারত্বের সাথে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।
​

এরই ধারাবাহিকতায় আজ ১৭ আগস্ট ২০২৬, রাত আনুমানিক ১২:৫০ ঘটিকায় (০০:৫০ ঘটিকা) ১ বিজিবি-র অধীনস্থ ইউসুফপুর বিওপির একটি আভিযানিক দল গোপন সূত্রের মাধ্যমে জানতে পারে যে, চারঘাট থানাধীন মুক্তারপুর নদীর পাড় বালুরঘাট এলাকা দিয়ে ভারতে উৎপাদিত মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে।

​প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিজিবির আভিযানিক দলটি দ্রুত স্থানটিতে অবস্থান নেয় এবং কৌশলগতভাবে ওৎ পেতে থাকে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর দেখা যায়, সীমান্ত পেরিয়ে দুজন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে—যাদের মধ্যে একজনের মাথায় একটি বস্তা ছিল।

​বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের আটক করতে ধাওয়া করলে চোরাকারবারিরা মাথার বস্তাটি ফেলে রেখে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত বস্তাটি তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ১৮৬ বোতল ভারতীয় ‘Triprolidine Hydrochloride & Codeine Phosphate Eskuf’ সিরাপ (কোডিনযুক্ত মাদক) জব্দ করা হয়।
​

জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট মডেল থানায় হস্তান্তর করার আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। ঘটনার সাথে জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বিজিবির গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় টিআরসি নিয়োগের মাঠপর্যায়ের তিন দিনের কার্যক্রম সম্পন্ন

রাজশাহীতে বিজিবির সীমান্ত অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

আপডেট সময় ১২:১৭:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬