ময়মনসিংহ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার পূর্বধলায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে সমর্থন চায় রূপন-নিলয়-মোশারফ পরিষদ রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন নিহত, পরিবারকে ৮০ হাজার টাকা সহায়তা দিল পূর্বধলা প্রশাসন পূর্বধলায় ভূমি কার্যালয়ে চুরি, তদন্তে সিআইডির ক্রাইম সিন দল পূর্বধলায় ভূমি কার্যালয়ে চুরি, তদন্তে সিআইডির ক্রাইম সিন দল হোচুলের পুনর্নির্বাচনী প্রচারে ৪৩ লাখ ডলার, ব্লেকম্যানকে নিশানা করে নতুন বিজ্ঞাপন গোপালগঞ্জে সাবেক শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মামলা ময়মনসিংহে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শফিকুল ইসলাম শিপুর নেতৃত্বে বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত নালিতাবাড়ীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে আলোচনা সভা পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ থেকে বিরত থাকুন জানিয়েছেন রিজভী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দক্ষিণ সিটিতে উত্তরের রিকশা চলবে না জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কোনো রিকশা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এলাকায় চলাচল করতে পারবে না। রিকশা চলাচল নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম।

আজ বুধবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর সায়েন্সল্যাবে দক্ষিণ সিটির পরিচ্ছন্নতা ও উচ্ছেদ-সংক্রান্ত সমন্বিত অভিযান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, রিকশা চলাচলের জন্য একটি নির্দিষ্ট নীতিমালা তৈরি করা হচ্ছে। নীতিমালা কার্যকর হলে রিকশা ও চালক—উভয়ের লাইসেন্স থাকতে হবে।

তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটির চারটি অঞ্চলের নির্ধারিত সড়কে শুধু অনুমোদিত রিকশা চলাচল করতে পারবে। এর বাইরে রিকশা চলাচলের সুযোগ থাকবে না। একইভাবে উত্তর সিটির রিকশাও দক্ষিণ সিটি এলাকায় প্রবেশ করতে পারবে না।

এ ছাড়া গত পাঁচ মাস ধরে অনুরোধ করার পরও যেসব ব্যবসায়ী কর পরিশোধ করেননি, ট্রেড লাইসেন্স নেননি বা আইন মেনে চলছেন না, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডিএসসিসি প্রশাসক।

ফুটপাত দখল প্রসঙ্গে আব্দুস সালাম বলেন, সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না। তবে বড় ফুটপাতে পথচারীদের চলাচলের জন্য প্রয়োজনীয় জায়গা রেখে অতিরিক্ত স্থান থাকলে সেখানে হকার বসার সুযোগ দেওয়া যেতে পারে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার পূর্বধলায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে সমর্থন চায় রূপন-নিলয়-মোশারফ পরিষদ

দক্ষিণ সিটিতে উত্তরের রিকশা চলবে না জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক

আপডেট সময় ০৩:২১:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬