ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এক স্থানে ডিলার পয়েন্ট, অন্য স্থানে গুদাম: পীরগঞ্জে সার কিনতে গিয়ে চরম ভোগান্তিতে কৃষকরা কেরানীগঞ্জে ৬০ পুরিয়া হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার সীমান্তে বিজিবির কঠোর অভিযান: উদ্ধার ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টর যুব উন্নয়ন ও মানবিক সেবায় পূর্বধলায় স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি ময়মনসিংহের গৌরীপুরে গুজিখার কেরামতিয়া মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও আনন্দ মিছিল অনুষ্ঠিত নেপালে ত্রাণ-উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সরবরাহ স্বাভাবিক হওয়ার আশায় বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম আজ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া অধিদপ্তর নেত্রকোণার কেন্দুয়ায় স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কেরানীগঞ্জে ৬০ পুরিয়া হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০১:১৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৬০ পুরিয়া হেরোইনসহ মো. শিপন সরদার (৪০) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।গত ​বুধবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১০টায় কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা জনি টাওয়ার সংলগ্ন একটি ইলেকট্রনিক্স দোকানের সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত শিপন সরদার মাদারীপুরের কালকিনী থানার শিকারমঙ্গল এলাকার বাসিন্দা। তিনি কেরানীগঞ্জ মডেল থানার বন্দ ডাকপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

​ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খানের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় ডিবির এসআই (নিরস্ত্র) ইয়াকুব আলীর নেতৃত্বে একটি চৌকস দল শিপন সরদারকে আটক করে এবং তার সঙ্গে থাকা ৬০ পুরিয়া হেরোইন জব্দ করে।

​এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ৮(খ) অনুযায়ী একটি মামলা (মামলা নম্বর-৮৩, তারিখ: ২৭ আগস্ট ২০২৬) দায়ের করা হয়েছে।গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক স্থানে ডিলার পয়েন্ট, অন্য স্থানে গুদাম: পীরগঞ্জে সার কিনতে গিয়ে চরম ভোগান্তিতে কৃষকরা

কেরানীগঞ্জে ৬০ পুরিয়া হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় ০১:১৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬