ময়মনসিংহ , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন: উপকূলজুড়ে নতুন আশা ও কর্মচাঞ্চল্য মগবাজারে রাস্তার পাশে মানবেতর জীবন: ভাসমান ও গৃহহীন মানুষের চরম দুর্ভোগ গারো পাহাড়ে হাতি নামলেই থমকে যায় সীমান্তের রাত ঝিনাইগাতীতে জমি বিক্রির পর সেই জমির গাছ কেটে বিক্রির অভিযোগ ‎ত্রিশালে ‘ডিসি’স সাইন্স ট্যালেন্ট হান্ট-২০২৬’ বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত নেত্রকোনায় সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মদনে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ নেত্রকোণা মদনে এসএসসি-দাখিল সমমান উত্তীর্ণদের সংবর্ধনা, ক্যারিয়ার গাইডলাইন ও সাংস্কৃতিক অনুষ্ঠান মাদকের বিরুদ্ধে শহর থেকে গ্রামে সচেতনতা আন্দোলন: সুনামগঞ্জে ওসি রতন শেখ গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন পূর্বধলায় কংশ নদীতে পড়ে নিখোঁজের ১৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিপুল পরিমাণ সোনা ও হিরের গয়নাসহ খুলনায় গ্রেপ্তার ১

খুলনায় পুলিশের একটি তল্লাশি চৌকিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সোনা ও হিরের অলংকারসহ মো. সাইদুল (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হরিণটানা থানা-পুলিশ।

​গত শুক্রবার (২৮ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে হরিণটানা থানাধীন খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরোপয়েন্ট মোড় সংলগ্ন জননী এন্টারপ্রাইজের সামনের পাকা সড়কে নিয়মিত তল্লাশি করার সময় তাকে আটক করা হয়।

​গ্রেপ্তার সাইদুল কুমিল্লার মুরাদনগর থানার বড়ইয়া কুড়ি এলাকার মীর হোসেনের ছেলে। তিনি বর্তমানে ঢাকার কেরানীগঞ্জের আমবাগিচা খালপাড় এলাকায় বসবাস করছেন বলে জানিয়েছে পুলিশ।

​কেএমপি সূত্রে জানা গেছে, হরিণটানা থানা-পুলিশ জিরোপয়েন্ট এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। এ সময় সন্দেহভাজন হিসেবে সাইদুলকে থামিয়ে তার দেহে ও সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালানো হয়। পরে তার কাছ থেকে সোনা খচিত হিরের লকেটসহ ৩টি সোনার চেইন, ৪৫টি নোজপিন (নাকফুল), ১২ জোড়া কানের দুল, ৮টি লকেট, ৩টি আংটি এবং ২টি ব্রেসলেট উদ্ধার করা হয়।

হরিণটানা থানা-পুলিশ জানায়, উদ্ধার করা এসব অলংকারের বৈধ কোনো কাগজপত্র বা উৎসের সঠিক ব্যাখা দিতে পারেননি সাইদুল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গয়নাগুলো চোরাচালানের উদ্দেশে বহন করছিলেন।

এ ঘটনায় সাইদুলের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫(বি)/২৫(ডি) ধারায় হরিণটানা থানায় একটি মামলা করা হয়েছে (মামলা নম্বর: ৮, জিআর নম্বর: ৬৮)। উদ্ধার হওয়া সোনা ও হিরের অলংকারের বাজারমূল্য নির্ধারণ এবং এই চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন: উপকূলজুড়ে নতুন আশা ও কর্মচাঞ্চল্য

বিপুল পরিমাণ সোনা ও হিরের গয়নাসহ খুলনায় গ্রেপ্তার ১

আপডেট সময় ১১:৫২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬