ময়মনসিংহ , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আগামী ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সূচি প্রকাশ: দুই পর্বের তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী কেউ অভিযোগ করতে পারে নি মাদ্রাসার ছাত্ররা ড্রাগ সেবন করে জানিয়েছেন জামায়াত আমির দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামে ১১ টন রাসায়নিক সার জব্দ, আটক ৩ সংখ্যালঘু-সংখ্যাগুরু বিভাজন ভুলে নাগরিক পরিচয়কে বড় করে দেখার আহ্বান প্রধানন্ত্রীর জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের সঙ্গে প্রধানমন্ত্রীর উষ্ণ শুভেচ্ছা বিনিময় আদালতে হাজিরা না দেওয়ায় বড় নির্দেশ: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির বিরুদ্ধে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যকর তথ্য: আসিফ মাহমুদের পক্ষে জামায়াত আমিরকে ফোন করেছিলেন ড. ইউনূস ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: যুগ্ম কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তাকে নতুন দায়িত্ব নেত্রকোনায় পুকুর দখল করে নির্মিত অবৈধ দুইতলা ভবন উচ্ছেদ শুরু
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চট্টগ্রামে ১১ টন রাসায়নিক সার জব্দ, আটক ৩

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০১:৪৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের হালিশহরে মিয়ানমারে পাচারের সময় ১১ হাজার কেজি (১১ টন) রাসায়নিক সারসহ তিন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি ট্রাক ও একটি ফিশিং বোট জব্দ করা হয়।

আজ ​বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।​কোস্ট গার্ড সূত্রে জানা যায়, বুধবার (২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম হালিশহর থানাধীন দবিরখাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি ট্রাক থেকে ফিশিং বোটে অবৈধভাবে রাসায়নিক সার স্থানান্তরের সময় হাতেনাতে তিনজনকে আটক করা হয়।

​এ সময় তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা ২২০ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়। জব্দ করা সারের মোট ওজন ১১ হাজার কেজি, যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা।

​আটককৃত পাচারকারী এবং জব্দ করা সার ও ট্রাক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে। দেশীয় অর্থনীতি রক্ষা ও চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটির দায়িত্বশীল কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামী ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সূচি প্রকাশ: দুই পর্বের তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে ১১ টন রাসায়নিক সার জব্দ, আটক ৩

আপডেট সময় ০১:৪৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬